এমএনএ বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : নতুন মিডিয়া প্লেব্যাক অ্যাপ যুক্ত হচ্ছে মাইক্রোসফট উইন্ডোজ ১১-তে। থাকছে নতুন নতুন ফিচার। উইন্ডোজ ইনসাইডার গ্রাহকরা এখনই ‘মিডিয়া প্লেয়ার ফর উইন্ডোজ ১১’ নামের অ্যাপটি ব্যবহার করতে পারছেন।অ্যাপটি মিউজিক এবং ভিডিও প্লেব্যাকের জন্য ডিজাইন করা হয়েছে। যারা গ্রোভ মিউজিক অ্যাপ ব্যবহার করতেন তারা নতুন অ্যাপের আপডেট করতে পারবেন।
মাইক্রোসফটের উইন্ডোজ ইনবক্স অ্যাপস টিমের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার লিড ডেভ গ্রোচকি জানান, এই মিডিয়া প্লেয়ারের মূল বৈশিষ্ট্য হলো এটি একটি সম্পূর্ণ মিউজিক লাইব্রেরি যা দ্রুত ব্রাউজ করতে এবং মিউজিক বাজানোর প্লেলিস্ট তৈরি ও পরিচালনা করার সুযোগ দেবে।
উইন্ডোজ-১১ ব্যবহারকারীরা এই নতুন অ্যাপটি কবে থেকে ব্যবহার করতে পারবেন তা এখনও নিশ্চিত করে জানা যায়নি। তবে ১৬ নভেম্বর থেকে ডেভ চ্যানেলে উইন্ডোজ ১১-এর পরীক্ষামূলক সংস্করণের সঙ্গে এই নতুন মিডিয়া প্লেয়ার অ্যাপটি পরীক্ষা করা শুরু করছে মাইক্রোসফট।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

