Don't Miss
Home / হোম স্লাইডার / রবার্ট প্যাটিনসনের সঙ্গে যুক্ত হচ্ছেন প্যারাসাইট নির্মাতা
যেতে পারে হলিউড তারকা রবার্ট

রবার্ট প্যাটিনসনের সঙ্গে যুক্ত হচ্ছেন প্যারাসাইট নির্মাতা

এমএনএ বিনোদন ডেস্ক : অস্কার জয়ী ‘প্যারাসাইট’ সিনেমার পরিচালক বং জুন হোর পরবর্তী সিনেমায় দেখা যেতে পারে হলিউড তারকা রবার্ট প্যাটিনসনকে। জানা গেছে, সিনেমাটি প্রযোজনা করবে ওয়ার্নার ব্রাদার্স। সাইন্স ফিকশন ঘরানার এ সিনেমাটি পরিচালনার পাশাপাশি চিত্রনাট্যও লিখবেন বং জুন হো।

হলিউড সূত্রে জানা গেছে, এডওয়ার্ড অ্যাশটনের প্রকাশের অপেক্ষায় থাকা উপন্যাস ‘মিকি সেভেন’ অবলম্বনে তৈরি করা হবে এ সিনেমাটি। ছবির গল্পের কেন্দ্রে থাকছেন ‘মিকি সেভেন’ নামের এক ব্যক্তি বরফের বিশ্ব নিফলহেম অভিযানে যান। খুব ঝুঁকিপূর্ণ এ কাজে গিয়ে এক দুর্ঘটনায় তাকে মৃত বলে ধরে নেওয়া হয়। মৃত্যুর পর তার ক্লোন তৈরি করা হয় এবং বেশিরভাগ স্মৃতিই অক্ষত থাকে। এ ক্লোনের নাম ‘মিকি এইট’। মিকি সেভেনকে যখন মিশনের ঘাঁটিতে ফিরে আসেন, তখন দেখতে পান তার ক্লোন ‘মিকি এইট’ তৈরি হয়েছে এবং তার জায়গা নিয়ে নিয়েছে।

‘মিকি সেভেন’ উপন্যাসটি এ বছরের প্রথমভাগেই প্রকাশিত হবে। এরপরে শুরু হবে ছবির কাজ। ‘মিকি সেভেন’ চরিত্রে রবার্ট প্যাটিনসনকেই যোগ্য মনে করছেন নির্মাতা। তাই অভিনেতার সঙ্গে চুক্তিবদ্ধ হতে চাইছেন নির্মাতা। রবার্ট প্যাটিনসনের পক্ষ থেকেও ইতিবাচক সাড়া মিলেছে।

এ বছরের সেরা চলচ্চিত্র হিসেবে অস্কার জিতেছে বং জুন হো’র দক্ষিণ কোরিয়ার সিনেমা ‘প্যারাসাইট।’ এই প্রথম ইংরেজি ছাড়া অন্য কোনো ভাষায় নির্মিত কোনো চলচ্চিত্র আমেরিকান মোশন পিকচার একাডেমির শ্রেষ্ঠ ছবির পুরস্কার পেয়েছে। এ সিনেমায় চিত্রিত হয়েছে মূলত দক্ষিণ কোরিয়ার রাজধানী সোল শহরের দুটি পরিবারের জীবন। একটি পরিবার দরিদ্র, তারা থাকে একটি ভবনের বেসমেন্ট বা মাটির নিচের ফ্ল্যাটে – আর অন্যটি একটি ধনী পরিবার, যারা থাকেন বিলাসবহুল বাড়িতে।

সিনেমাটি কাহিনী কাল্পনিক হলেও সিনেমায় দেখানো ফ্ল্যাট কিন্তু কাল্পনিক নয়। সোলে এসব ফ্ল্যাটে হাজার হাজার লোক বসবাস করে। এগুলোকে বলে বানজিহা।

x

Check Also

আমদানির কারণে আমনের দরপতনে বোরো নিয়েও শঙ্কা, ন্যায্যমূল্য না পাওয়ার আশঙ্কায় কৃষক

বিশেষ প্রতিনিধি বিদেশ থেকে চাল আমদানির কারণে দেশের বিভিন্ন অঞ্চলে মৌসুম শেষে আমন ধানের দামে ...