Don't Miss
Home / আজকের সংবাদ / রাজধানীতে পরীক্ষামূলক ব্লেন্ডেড ক্লাস চালু হচ্ছে — সপ্তাহে ৩ দিন অনলাইন, ৩ দিন সশরীরে

রাজধানীতে পরীক্ষামূলক ব্লেন্ডেড ক্লাস চালু হচ্ছে — সপ্তাহে ৩ দিন অনলাইন, ৩ দিন সশরীরে

এমএনএ প্রতিবেদক

রাজধানীর কিছু নির্বাচিত শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষামূলকভাবে ‘ব্লেন্ডেড’ (অনলাইন ও অফলাইন সমন্বিত) শিক্ষা পদ্ধতি চালুর ঘোষণা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, নতুন এই পদ্ধতিতে সপ্তাহে ছয় দিন ক্লাস অনুষ্ঠিত হবে। এর মধ্যে তিন দিন অনলাইনে এবং তিন দিন সশরীরে ক্লাস নেওয়া হবে। নির্ধারিত সূচি অনুযায়ী শনিবার, সোমবার ও বুধবার শিক্ষার্থীরা শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিত হয়ে অফলাইন ক্লাসে অংশ নেবে। অন্যদিকে রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস অনুষ্ঠিত হবে। শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকবে।

তিনি আরও জানান, শিক্ষকরা শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিত থেকেই অনলাইন ক্লাস পরিচালনা করবেন, যাতে পাঠদান কার্যক্রমে ধারাবাহিকতা ও মান বজায় থাকে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন। জানা গেছে, প্রাথমিকভাবে রাজধানীর কয়েকটি প্রতিষ্ঠান—যেমন ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজ—এ পদ্ধতি বাস্তবায়ন শুরু করবে।

শিক্ষামন্ত্রী বলেন, বৈশ্বিক জ্বালানি সংকট, তীব্র যানজট এবং প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থার সঙ্গে খাপ খাওয়ানোর প্রয়োজনীয়তা বিবেচনায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। যেসব শিক্ষাপ্রতিষ্ঠান এ পদ্ধতি বাস্তবায়নে সক্ষম, সেগুলোতেই পর্যায়ক্রমে এটি চালু করা হবে।

আগামী সপ্তাহ থেকেই এই নতুন পদ্ধতি কার্যকর হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী।

x

Check Also

আড়াই বছরের মধ্যে ঢাকার চার আন্তঃজেলা বাস টার্মিনাল স্থানান্তর, আসছে রুটভিত্তিক কোম্পানি ব্যবস্থা

এমএনএ প্রতিবেদক রাজধানী ঢাকার যানজট কমানো, গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং আধুনিক পরিবহন ব্যবস্থাপনা গড়ে ...