Don't Miss
Home / আজকের সংবাদ / রাজধানীতে ৩৮ মিলিমিটার বৃষ্টি

রাজধানীতে ৩৮ মিলিমিটার বৃষ্টি

এমএনএ রিপেোর্ট : মৌসুমী বায়ুর প্রভাবে রাজধানীতে ৩৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আজ রবিবার সকাল ৬টা থেকে বেলা ৩টা পর্যন্ত এ বৃষ্টিপাত হয়। আবহাওয়া অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।

আবহাওয়া অধিদপ্তরের এক কর্মকর্তা জানান, সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ১১ মিলিমিটার ও দুপুর ১২টা থেকে বেলা ৩টা পর্যন্ত ২৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়।

আবহাওয়াবিদ আবদুর রহমান গণমাধ্যমকে জানান, মৌসুমি বায়ুর প্রভাবে রাজধানীতে বৃষ্টিপাত হয়েছে। আগামী ৩-৪ দিন বৃষ্টির ধারা অব্যাহত থাকতে পারে। তবে টানা বৃষ্টিপাত হবে না।

আজ ভোরে বৃষ্টিপাত হলেও সকাল ৯টার পর থেকে আকাশ রৌদ্রজ্জ্বলই ছিল। বেলা ২টার পর হঠাৎ করে আকাশ অন্ধকার হয়ে মুষলধারে বৃষ্টি শুরু হয়। এ সময় রাজধানীর বিভিন্ন এলাকার রাস্তাঘাটে জলাবদ্ধতা সৃষ্টি হয়। প্রবল বৃষ্টিপাতের ফলে অনেক এলাকায় হেডলাইট জ্বালিয়ে রাস্তায় যানবাহন চলতে দেখা যায়। হঠাৎ বৃষ্টি নামায় অনেকেই জামা-কাপড়ে ভিজে বিপাকে পড়েন।

x

Check Also

মন্ত্রীদের বিদেশ সফর ও অভ্যন্তরীণ চলাচলে নতুন প্রটোকল জারি

এমএনএ প্রতিবেদক মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের রাষ্ট্রীয় বা সরকারি কাজে বিদেশ গমন, দেশে প্রত্যাবর্তন এবং ...