Don't Miss
Home / আজকের সংবাদ / রাজধানীর মিরপুরে বহুতল ভবনে আগুন

রাজধানীর মিরপুরে বহুতল ভবনে আগুন

এমএনএ রিপোর্ট : রাজধানীর মিরপুরে দারুস সালাম রোডে একটি বহুতল বাণিজ্যিক ভবনের ষষ্ঠ ও সপ্তম তলায় একটি পোশাক কারখানায় আগুন লেগেছে। পোশাক কারখানাটির নাম বিসমিল্লাহ গার্মেন্টস। ফায়ার সার্ভিস সূত্রে প্রাথমিকভাবে এ খবর জানা গেছে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে মাহমুদ হাসান বলেন, রাত ১২.৪২ মিনিটের দিকে মিরপুর এলাকার বহুতল একটি বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ১০টি ইউনিট কাজ করছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।

তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর তিনি জানাতে পারেননি।

x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...