Don't Miss
Home / আইন আদালত / রাজনৈতিক হয়রানিমূলক মামলা পর্যালোচনা-প্রত্যাহারে কেন্দ্রীয় কমিটি গঠন

রাজনৈতিক হয়রানিমূলক মামলা পর্যালোচনা-প্রত্যাহারে কেন্দ্রীয় কমিটি গঠন

এমএনএ প্রতিবেদক

রাজনৈতিক কারণে বিভিন্ন সময়ে দায়ের করা হয়রানিমূলক মামলাগুলো পর্যালোচনা ও প্রত্যাহারের লক্ষ্যে একটি কেন্দ্রীয় কমিটি গঠন করেছে সরকার। রোববার (৮ মার্চ) এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে জানানো হয়, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীকে আহ্বায়ক করে ছয় সদস্যের এ কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন— স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন অনুবিভাগের অতিরিক্ত সচিব বা যুগ্মসচিব; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন–১ অধিশাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা; আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের একজন প্রতিনিধি (যুগ্মসচিব পর্যায়ের নিচে নয়)।

এছাড়া কমিটির সদস্য–সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন–১ শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জেলা পর্যায়ের কমিটি থেকে প্রাপ্ত সুপারিশগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারযোগ্য মামলা চিহ্নিত করবে কেন্দ্রীয় কমিটি। এরপর এসব মামলার তালিকা প্রস্তুত করে সেগুলো প্রত্যাহারের জন্য প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হবে।

কমিটিকে সার্বিক সাচিবিক সহায়তা প্রদান করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। প্রয়োজন অনুযায়ী কমিটির সভা অনুষ্ঠিত হবে এবং প্রয়োজনে অতিরিক্ত সদস্য অন্তর্ভুক্ত করার সুযোগও থাকবে।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বা হয়রানিমূলক মামলার কারণে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ন্যায়বিচার নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

x

Check Also

জামায়াত ফেরেশতাদের দল নয় : ডা. শফিকুর রহমান

এমএনএ নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান ...