Don't Miss
Home / জাতীয় / রাজপথে নামার প্রয়োজন হবে না, শিক্ষকদের দাবি পর্যায়ক্রমে বাস্তবায়ন: শিক্ষামন্ত্রী

রাজপথে নামার প্রয়োজন হবে না, শিক্ষকদের দাবি পর্যায়ক্রমে বাস্তবায়ন: শিক্ষামন্ত্রী

এমএনএ প্রতিবেদক

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, শিক্ষকদের ন্যায্য দাবি আদায়ে আর রাজপথে নামার প্রয়োজন হবে না। সরকার শিক্ষা মন্ত্রণালয়কে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে এবং শিক্ষক-কর্মচারীদের যৌক্তিক দাবিগুলো ধাপে ধাপে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।

রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, বাজেটসংক্রান্ত কিছু সীমাবদ্ধতা থাকলেও শিক্ষকদের অন্যান্য দাবি প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হবে। নতুন বাজেটে অনেক বিষয় অন্তর্ভুক্ত না থাকায় তাৎক্ষণিকভাবে সব দাবি পূরণ সম্ভব নয়, তবে সরকার এ বিষয়ে আন্তরিক এবং সমাধানের পথ খুঁজছে।

মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ প্রসঙ্গে তিনি জানান, অভিযোগগুলো পর্যায়ক্রমে পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। স্কুল ব্যবস্থাপনা কমিটি ও গভর্নিং বডি–সংক্রান্ত বিষয়েও আলোচনা চলছে। একজন ব্যক্তিকে একাধিক প্রতিষ্ঠানের দায়িত্ব না দেওয়ার প্রস্তাবটি ম্যানেজিং কমিটির সভায় বিবেচনার জন্য তোলা হবে বলে তিনি উল্লেখ করেন।

এনটিআরসি (বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ)–সংক্রান্ত বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, নিয়োগ ব্যবস্থায় সাম্প্রতিক পরিবর্তনগুলো পর্যালোচনা করে কোথায় সংশোধন প্রয়োজন তা নির্ধারণ করা হবে। দুর্নীতির প্রশ্নে সরকার ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণ করছে উল্লেখ করে তিনি বলেন, শিক্ষা খাতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে। অবসর ভাতা ও কল্যাণ ট্রাস্টসহ অন্যান্য আর্থিক বিষয়েও শিগগির বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হবে।

সভায় আরও উপস্থিত ছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এবং শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান ও কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য সেলিম ভুঁইয়া

x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...