Don't Miss
Home / হোম স্লাইডার / রাজশাহীতে আলু বীজের তীব্র সংকটে দিশেহারা কৃষক
বীজের

রাজশাহীতে আলু বীজের তীব্র সংকটে দিশেহারা কৃষক

এমএনএ শিল্প ও বাণিজ্য ডেস্কঃ টিএসপি সার ও আলু বীজের তীব্র সংকট দেখা দেয়ায় দিশেহারা হয়ে পড়েছেন রাজশাহীর তানোরের আলুচাষীরা। গত মৌসুমে ফলন ভালো হওয়ায় এবার চাহিদার শীর্ষে রয়েছে ব্র্যাকের আলু বীজ। ফলে চাষীদের মধ্যে টিএসপি সার ও ব্র্যাকের আলু বীজের জন্য হাহাকারের সৃষ্টি হয়েছে। বরাদ্দ বাড়ানোর দাবি জানিয়েছেন আলু চাষীসহ সংশ্লিষ্ট ডিলাররা।

সার ও বীজের বরাদ্ধ না বাড়ালে টিএসপি সার ও আলু বীজের সংকটের কারনে এবছর আলু চাষের লক্ষমাত্র পুরন না হওয়ার অশংখ্যা করছেন কৃষকরা। তানোর উপজেলার একমাত্র ব্র্যাকের আলু বীজ ডিলারের ৫শ’৮০ মেট্রিকটনের চাহিদা থাকলেও বরাদ্দ পেয়েছেন মাত্র ১শ’২০ মেট্রিকটন। কৃষকদের চাহিদার তুলনায় বরাদ্দ কম পাওয়ায় ব্র্যাকের আলু বীজ সরবরাহ করতে না পারায় বিব্রতকর অবস্থায় পড়েছেন ডিলাররাও।

উপজেলার আলু চাষীরা বলছেন, অন্যবছরগুলোতে আলু’র দাম কম হওয়ায় নামে বে-নামে বিভিন্ন কোম্পানী বীজ তৈরি করে সরবরাহ করলেও এবছর আলুর দাম বেশী হওয়ায় কোম্পানী গুলো আলু বীজ সরবরাহ করেননি। সেই সাথে আলুর দাম বেশী পেয়ে তাদের বীজের জন্য সংরক্ষনে রাখা বীজ আলুও বিক্রি করে দিয়েছেন। ফলে এবছর আলু বীজের চরম সংকট দেখা দিয়েছে।

তানোর উপজেলার বিভিন্ন এলাকার হাট-বাজার ঘুরে দেখা গেছে, বীজ ডিলারের দোকানে দোকানে আলু চাষীরা আলু বীজের জন্য ডিলারের কাছে যাচ্ছেন। কিন্তু ডিলাররা বীজ নাই বলে জানিয়ে দিচ্ছেন। তারপরও চাষীরা দীর্ঘসময় ধরে দাড়িয়ে থাকছেন দোকানের সামনে। অপর দিকে অপেক্ষায় থাকা চাষীরা দোকান থেকে সরছেন না ভীড় করে অপেক্ষা করছেন বীজের জন্য।

এব্যাপারে ব্র্যাকের আলু বীজের একমাত্র ডিলার শাহীন আলম বলেন, ব্র্যাকের আলু বীজের চাহিদা দেয়া হয়েছে ৫শ’ ৮০ মেট্রিকটন, কিন্তু বরাদ্দ পেয়েছি মাত্র ১শ’২০ মেট্রিকটন। এর মধ্যে মাত্র ৫০ মেট্রিকটন পেয়েছি বাঁকি ৭০ মেট্রিকটন কবে পাবো তাও জানিনা। তিনি বলেন, আলু বীজের বরাদ্দ না বাড়ালে চাষিরা আলু চাষ করতে পারবেন না।

তানোর উপজেলা কৃষি কর্মকর্তা শামিমুল ইসলাম বলেন, আলু রোপনে এখানো কয়েক সপ্তাহ বাকি রয়েছে, কিন্তু কৃষকরা এখনো আলুর বীজ না পেলেও সার কিনে মজুদ করতে শুরু করেছেন। এবার আলুর বরাদ্দের সারের কোন সংকট হবেনা। তিনি বলেন, আলু বীজও সময়মত কৃষকরা পেয়ে যাবেন। এই মুহূর্তে টিএসপি সার মজুদের কোনো প্রয়োজন নেই বলে কৃষকদের ধর্য্য ধারনের পরামর্শ দেন তিনি।

x

Check Also

রাজধানীতে বোতলজাত সয়াবিন তেলের সংকট, খোলা তেলের দামে ঊর্ধ্বগতি

এমএনএ প্রতিবেদক রাজধানীর বিভিন্ন বাজারে বোতলজাত সয়াবিন তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। সরকারি আশ্বাসের পরও ...