Don't Miss
Home / আন্তর্জাতিক / রাশিয়ায় বিশ্ববিদ্যালয়ে বন্দুক হামলা, নিহত ৮
রাশিয়ার পারম শহরের

রাশিয়ায় বিশ্ববিদ্যালয়ে বন্দুক হামলা, নিহত ৮

এমএনএ আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার পারম শহরের একটি বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে কমপক্ষে ৮ জন নিহত হয়েছে। কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর দিয়েছে সংবাদমাধ্যম।সোমবার সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ হামলা শুরু হয়।ওই সময় শিক্ষক ও শিক্ষার্থীদের অনেকে বিশ্ববিদ্যালয় ভবনের মধ্যে নিজেদের অবরুদ্ধ করে রাখে। কেউ কেউ জানালা দিয়ে বাইরে লাফিয়ে পড়ে পালিয়ে যায়।

তবে কতজন মানুষ আহত হয়েছে এখনো স্পষ্ট নয়।রাশিয়ার পুলিশ জানিয়েছে, আক্রমণকারীকে আটক করা হয়েছে।তদন্ত কমিটির কর্মকর্তারা বলছেন, আক্রমণকারী ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন।রাজধানী মস্কোর প্রায় ১৩শ’ কিলোমিটার পূর্বে অবস্থিত পারম স্টেট।রাশিয়ায় বর্তমানে চলছে নির্বাচনী উত্তেজনা। রবিবার সন্ধ্যায় ভোটগ্রহণ শেষ হওয়ার কয়েক ঘণ্টা পরই ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ইউনাইটেড রাশিয়া পার্টি জয় পেয়েছে বলে দাবি করে।

x

Check Also

আবারও ছড়িয়ে পড়ছে হাম, ২৩.২% শিশু দুই ডোজ নেওয়ার পরও আক্রান্ত

দেশে উদ্বেগজনক হারে বাড়ছে হামে আক্রান্ত শিশুর সংখ্যা। পরিস্থিতি সামাল দিতে সরকারকে একাধিক জরুরি পদক্ষেপ ...