Don't Miss
Home / হোম স্লাইডার / রাশিয়াকে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির হুশিয়ারি
ইউক্রেনের

রাশিয়াকে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির হুশিয়ারি

এমএনএ আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেনের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতাকে সমর্থন করার জন্য তুরস্ককে ধন্যবাদ জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, তিনি বিশ্বাস করেন যে তার দেশ ক্রিমিয়ার ওপর নিয়ন্ত্রণ ফিরে পাবে।

শনিবার সকালে ইস্তানবুলে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সঙ্গে একটি যৌথ সংবাদ সম্মেলনে কথা বলার সময় জেলেনস্কি বলেন, আমাদের আঞ্চলিক অখণ্ডতা এবং সার্বভৌমত্বকে সমর্থন করার জন্য আমি তুরস্কের কাছে কৃতজ্ঞ।

তিনি বলেন, আমরা ক্রিমিয়ার পরিস্থিতি নিয়ে কথা বলেছি… যেটি রাশিয়া এখনো বেআইনিভাবে নিয়ন্ত্রণ করে। যে কোনোভাবেই আমরা ক্রিমিয়ার ওপর আমাদের নিয়ন্ত্রণ ফিরে পাব।

রাশিয়া ২০১৪ সালে জোরপূর্বক দখল করে ক্রিমিয়া। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটিকে ইউরোপে সবচেয়ে বড় ভূমিদখল হিসাবে বিবেচনা করা হয়।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সঙ্গে শস্যচুক্তি নবায়নসংক্রান্ত আলোচনা করতে বর্তমানে তুরস্কে রয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রাশিয়ার প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন জানিয়েছে, দুই রাষ্ট্রপ্রধানের বৈঠক নিবিড় পর্যবেক্ষণে আছে মস্কোর।

x

Check Also

প্রশাসনে একাধিক রদবদল, চুক্তিভিত্তিক নিয়োগ, মহিলা অধিদপ্তরে নতুন ডিজি

এমএনএ প্রতিবেদক সরকার প্রশাসনের গুরুত্বপূর্ণ কয়েকটি দপ্তরে চুক্তিভিত্তিক নিয়োগ এবং পদায়নের মাধ্যমে একাধিক রদবদল এনেছে। ...