Don't Miss
Home / আজকের সংবাদ / রাশিয়ার কাছে মিগ-৩৫ যুদ্ধবিমান কিনছে ভারত

রাশিয়ার কাছে মিগ-৩৫ যুদ্ধবিমান কিনছে ভারত

এমএনএ ইন্টারন্যাশনাল ডেস্ক : রাশিয়ার তৈরি অত্যাধুনিক মিগ-৩৫ যুদ্ধবিমান কিনতে আগ্রহ প্রকাশ করেছে ভারত। রাশিয়ার মিগের প্রস্তুতকারক সংস্থার মহাপরিচালক ইলা টারসেনকো বলেছেন, লকহিড মার্টিনের উন্নত সংস্করণ যুদ্ধবিমান এফ-৩৫ এর থেকেও উন্নত মিগ-৩৫। দিল্লিতে যুদ্ধবিমান প্রদর্শনী ‘ম্যাকস ২০১৭’ শুরু হয়েছে।

অনুষ্ঠানের ফাঁকে টারসেনকো জানিয়েছেন, এ বছর জানুয়ারিতে মিগ-৩৫ আনা হয়। এরপরই বিশ্বের সর্বত্র তার সম্ভাব্য ক্রেতা খোঁজা শুরু করেছে সংস্থা। ভারতের সঙ্গে প্রাথমিক আলোচনা হয়েছে। ভারত আগ্রহ দেখিয়েছে বলে তিনি জানান।

ভারতের মিগ করপোরেশনের প্রধানও জানিয়েছেন, ভারতের ক্ষেত্রে মিগ-৩৫ যুদ্ধবিমান কতটা কার্যকর হবে তা খতিয়ে দেখা হচ্ছে।

মিগ-৩৫ একটি ফিফথ জেনারেশন ফাইটার জেট। এতে রয়েছে ‘স্টেলথ মোড’, অর্থাৎ শত্রুর রাডারে ধরা পড়ার কোনও ভয় নেই। রয়েছে নয়া অস্ত্রশস্ত্র ও ডিফেন্স সিস্টেম। হালকা অথচ মাল্টি-ফাংশনাল এই বিমান মারণক্ষমতা সম্পন্ন।

বিশাল শত্রুবাহিনীকে চোখের নিমেষে ধ্বংস করে দিতে পারে বলে রুশ বায়ুসেনাও এই বিমান কেনায় আগ্রহ দেখিয়েছে মিগ কর্পোরেশনের কাছে। ভারতীয় বায়ুসেনা অর্ধ শতাব্দীরও বেশি সময় ধরে মিগ সিরিজের যুদ্ধবিমানগুলি ব্যবহার করে আসছে। টাইমস অব ইন্ডিয়া।

x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...