Don't Miss
Home / আন্তর্জাতিক / রাশিয়া-ইউক্রেন প্রথম যুদ্ধবন্দি বিনিময়
ইউক্রেন ৯ জন রুশ সেনাকে ছেড়ে দিয়েছে। বিনিময়ে ই

রাশিয়া-ইউক্রেন প্রথম যুদ্ধবন্দি বিনিময়

এমএনএ আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়া ও ইউক্রেন মধ্যে প্রথম যুদ্ধবন্দি বিনিময় হয়েছে। ইউক্রেন ৯ জন রুশ সেনাকে ছেড়ে দিয়েছে। বিনিময়ে ইউক্রেনের মেলিটোপোলের মেয়রকে হস্তান্তর করেছে রাশিয়া।রাশিয়ার মানবাধিকার কমিশনার তাতায়ানা মোসকালকোভা এ তথ্য জানিয়েছেন।

তিনি রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আরটিকে এক সাক্ষাৎকারে বলেন, ‘প্রথম বন্দি বিনিময় ঘটেছে। আমরা আমাদের ৯ জন সেনাকে ফেরত পেয়েছি। বিনিময়ে আমরা মেলিটোপোলের মেয়রকে হস্তান্তর করেছি।’এর আগে, ইউক্রেনের প্রেসিডেন্ট অফিসের বরাত দিয়ে গণমাধ্যম জানিয়েছিল, মেলিটোপলের মেয়র ইভান ফেডোরভেকে ফেরত দেওয়ার বিনিময়ে ৯ জন রুশ সেনাকে হস্তান্তর করা হয়েছে।

x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...