Don't Miss
Home / রাজনীতি / রাস্তার পাশে পশুর হাটের স্থান যেন না বাড়ে : ওবায়দুল কাদের
পশুর

রাস্তার পাশে পশুর হাটের স্থান যেন না বাড়ে : ওবায়দুল কাদের

এমএনএ রাজনীতি ডেস্কঃ ঈদযাত্রায় যানজট এড়াতে মহাসড়কের পাশে যেসব কোরবানির পশুর হাট রয়েছে সেগুলোর স্থান যেন কোনোভাবেই না বাড়ে সেদিকে সংশ্লিষ্টদের সতর্ক নজরদারির আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার (৮ জুলাই) ওবায়দুল কাদের তার বাসভবনে ব্রিফিংকালে এ আহ্বান জানান।

যানজট নিয়ন্ত্রণে জরুরি ও রপ্তানি পণ্য ছাড়া ট্রাক-কাভার্ডভ্যান নির্দিষ্ট সময়ের জন্য চলাচল বন্ধ রাখার আহ্বানও জানিয়েছেন ওবায়দুল কাদের।

এবারের ঈদে সরকারি ছুটি কম থাকায় প্রায় একই সময়ে লাখ লাখ মানুষ নাড়ির টানে বাড়ি যাচ্ছে। পাশাপাশি পদ্মা সেতু চালু হওয়ায় দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বহু মানুষ এবার গ্রামে যাওয়ার অভিযাত্রায় সামিল হয়েছে।

জীবনের প্রতি মায়া রেখে, জীবনের সুরক্ষাকে অগ্রাধিকার দিয়ে মহাসড়কে নিয়ম মেনে যাতায়াতের আহ্বান জানিয়ে সড়ক পরিবহন মন্ত্রী বলেছেন, অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা থেকে সবাইকে নিরাপদে থাকতে হবে।

তিনি বলেন, এবারের ঈদযাত্রায় সবচেয়ে বড় চ্যালেঞ্জ করোনার ক্রমবর্ধমান সংক্রমণ। তাই সামান্য উদাসীনতা এবং স্বাস্থ্যবিধির প্রতি অবহেলা ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে। পরিবহনে চলাচলের সময় বা ঈদের ছুটিকালীন মাস্ক পরতে হবে। কোভিড স্বাস্থ্যবিধির বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে।

এ প্রসঙ্গে তিনি আরও বলেন, সামান্য অবহেলা পুরো পরিবারের অপরিমেয় ক্ষতির কারণ হতে পারে। তাই সবাইকে মাস্ক পরাসহ সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে।

x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...