Don't Miss
Home / হোম স্লাইডার / রিজার্ভ চুরিতে বাংলাদেশ ব্যাংক কর্মকর্তারাও জড়িত

রিজার্ভ চুরিতে বাংলাদেশ ব্যাংক কর্মকর্তারাও জড়িত

এমএনএ অর্থনীতি রিপোর্ট : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় কেন্দ্রীয় ব্যাংকেরই অল্প কিছু লোক ‘জেনেই হোক আর অজান্তেই হোক’ জড়িত ছিল এবং তাদের সহায়ক ভুমিকাতেই চুরির ঘটনা সংঘটিত হয়েছে।

বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাতকারে এ কথা বলেছেন ওই ঘটনার তদন্তের জন্য গঠিত কমিটির প্রধান ড. মোহাম্মদ ফরাসউদ্দিন।

তিনি বলেন, ‘এটার ব্যাপারেই আরও অনুসন্ধান হচ্ছে যে এই দু-একজন কি জেনে কাজটা করেছে, নাকি বোকমি করেছে।’ তদন্ত কমিটির প্রধান ইঙ্গিত দেন যে এদের চিহ্নিত করা হয়েছে।

তবে তারা ‘উচ্চ পদের’ কেউ কিনা তা বলতে রাজি হননি তিনি।

সরকার গঠিত তিন সদস্যের তদন্ত কমিটির প্রধান ফরাসউদ্দিন বলেন, ওই ঘটনার জন্য সুইফট-সহ দেশের বাইরের কিছু প্রতিষ্ঠান এবং কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তার সম্পৃক্ততার প্রমাণ পেয়েছেন তারা।

Forash-Uddin-2তিনি বলেন, সুইফটের গাফিলতি আছে। তাদের ইঞ্জিনিয়াররা সুইফট ও আরটিজিএস নামে দুটি আন্তঃব্যাংক অর্থ লেনদেনের ব্যবস্থাকে সংযুক্ত করে দিয়েছে যার কোনো দরকার ছিল না।

প্রধান তদন্ত কর্মকর্তা বলেন, ‘মূল সমস্যা হচ্ছে আরটিজিএসের সঙ্গে সুইফটের কানেকশন এবং ওই কানেকশনের সময় সুরক্ষা কবচ উঠিয়ে দেয়া। এটা না হলে ওই ঘটনা ঘটতো না।’

তিনি বলেন, ‘সুইফটের অনুরোধেই এটা করা হয় এবং করার সময় কিছু সুরক্ষা ফিচার নষ্ট করে ফেলে দেয়া হয়। এটা দেখেই আন্তর্জাতিক সাইবার অপরাধীরা প্ল্যান করে এই চুরিটা সংঘটিত করে।’

ফরাসউদ্দিন বলেন, ‘যে আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোকে আমরা দায়ী বলে মনে করেছিলাম, তাদের দায় কমেছে বলে মনে হয় না। কিন্তু বাংলাদেশ ব্যাংকের কিছু লোকের সম্পৃক্ততা আমরা পেয়েছি।’

তিনি বলেন, ‘এই যে বাইরের সাইবার ক্রিমিনালরা এই চুরি করেছে, এতে বাংলাদেশ ব্যাংকের কিছু লোক জেনে হোক বা অজান্তেই হোক তা ‘ফ্যাসিলিটেট’ করেছে। সেটারই আরও অনুসন্ধান হচ্ছে যে তারা জেনে করেছে নাকি বোকামি হিসেবে করেছে।’

এদিকে, অর্থমন্ত্রী জানিয়েছেন আগামী দুই সপ্তাহের মধ্যে এই রিপোর্ট প্রকাশ করা হবে।

গত ১৫ মার্চ বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিনকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়।

তদন্ত কমিটির কার্যমেয়াদের ৭৫তম দিনে দুপুরে অর্থমন্ত্রীর কাছে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিয়েছে কমিটি। সূত্র: বিবিসি বাংলা।

x

Check Also

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ফাইল অনুমোদন নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য, অনিয়ম প্রমাণে চ্যালেঞ্জ আসিফ মাহমুদের

এমএনএ প্রতিবেদক স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কোনো ফাইলে অনিয়ম হয়ে থাকলে তা সুনির্দিষ্টভাবে প্রকাশ ও প্রমাণ ...