Don't Miss
Home / ব্যবসা ও বাণিজ্য / রেস্তোরাঁ-ফাস্ট ফুডের দোকানের ভ্যাট কমানো হলো
ফাস্ট

রেস্তোরাঁ-ফাস্ট ফুডের দোকানের ভ্যাট কমানো হলো

এমএনএ শিল্প ও বাণিজ্য ডেস্কঃ করোনায় ক্ষতিগ্রস্ত রেস্তোরাঁ ব্যবসা জাগিয়ে তুলতে কমানো হয়েছে ভ্যাট হার। বর্তমানে শীতাতপনিয়ন্ত্রিত (এসি) রেস্তোরাঁয় ৫ শতাংশ মূসক (ভ্যাট) কমানো হয়েছে। এছাড়া নন–এসি রেস্তোরাঁ বা ফাস্ট ফুডের দোকানেও আড়াই শতাংশ কমানো হয়েছে।

জাতীয় রাজস্ব বোর্ড বৃহস্পতিবার (১ জুলাই) ২০২১-২২ অর্থবছরের বাজেটে রেস্তোরাঁ খাতে মূসক (ভ্যাট) হার বিষয়ে আনীত পরিবর্তনসমূহ একটি অফিস আদেশের মাধ্যমে অবহতি করেছে।

এতে বলা হয়েছে, ২০২১-২০২২ অর্থবছরের বাজেটে অর্থ আইন, ২০২১ এর মাধ্যমে মূল্য সংযোজন কর আইন, ২০২১ এর তৃতীয় তফশিলে নিম্নবর্ণিত মূসক আরোপযোগ্য সেবাসমূহের বিপরীতে প্রযোজ্য মূল্য সংযোজন করের হারে পরিবর্তন আনয়ন করা হয়েছে।

এতে উল্লেখ করা হয়েছে, ২০২০-২১ অর্থবছরে বলবৎ মূসক হার নন-এসি রেস্তোরাঁয় ৭.৫ শতাংশের পরিবর্তে ২০২১-২২ অর্থবছরে পরিবর্তিত মূসক (ভ্যাট) হার ৫ শতাংশ ভ্যাট হার এবং এসি রেস্তোরাঁয় ১৫ শতাংশের পরিবর্তে ১০ শতাংশ ভ্যাট হার কার্যকর হবে।

x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...