Don't Miss
Home / নগর-মহানগর / র‌্যাবের ডিজি শহীদুরের চুক্তির মেয়াদ শেষ, নতুন ডিজি আহসান হাবিব পলাশ

র‌্যাবের ডিজি শহীদুরের চুক্তির মেয়াদ শেষ, নতুন ডিজি আহসান হাবিব পলাশ

এমএনএ প্রতিবেদক

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের নতুন মহাপরিচালক হিসেবে পদায়ন করা হয়েছে অতিরিক্ত আইজিপি আহসান হাবিব পলাশকে। তিনি এর আগে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি (সুপারনিউমারির অতিরিক্ত আইজিপি) পদে নিযুক্ত ছিলেন।

সোমবার (১৬ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ আদেশ জারি করা হয়।

সম্প্রতি র‌্যাবের ডিজি একেএম শহীদুর রহমানের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ শেষ হয়। এতে ওই পদটি শুণ্য ছিল।

এদিকে একই আদেশে অতিরিক্ত আইজিপি সরদার নূরুল আমিনকে এসবি প্রধান, অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিনকে সিআইডির প্রধান, অতিরিক্ত আইজিপি ছিবগাত উল্লাহকে পুলিশ সদর দফতর, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার অতিরিক্ত আইজিপি হাসিব আজিজকে এপিবিএনের প্রধান, ডিএমপির অতিরিক্ত কমিশনার শওকত আলীকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার, এসবির ডিআইজি মনিরুজ্জামানকে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি হিসেবে বদলি করা করা হয়েছে।

x

Check Also

কর কর্মকর্তাদের সততা, নৈতিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান রিহ্যাবের

এমএনএ প্রতিবেদক কর কর্মকর্তাদের সততা, স্বচ্ছতা ও নৈতিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ রিয়েল ...