Don't Miss
Home / আজকের সংবাদ / র‌্যানসমওয়্যার হামলায় উত্তর কোরিয়া জড়িত

র‌্যানসমওয়্যার হামলায় উত্তর কোরিয়া জড়িত

এমএনএ সাইটেক ডেস্ক : বিশ্বজুড়ে কম্পিউটার ম্যালওয়্যার ‘র‍্যানসমওয়্যার’ হামলার জন্য নানান জল্পনা-কল্পনার মধ্যে উত্তর কোরিয়াকে দায়ী করছেন সাইবার সিকিউরিটি গবেষকরা।

গত শুক্রবারের এই হামলায় বিশ্বের দেড় শতাধিক দেশের ৩ লাখের বেশি কম্পিউটার আক্রান্ত হয়।

গতকাল সোমবার সিমেনটিক ও ক্যাসপারাস্কি ল্যাব কর্তৃপক্ষ জানায়, ঘটনার সঙ্গে বিভিন্ন লিংক পর্যবেক্ষণ করে দেখা গেছে, উত্তর কোরিয়ার হ্যাকাররা এ ঘটনায় জড়িত থাকার সম্ভাবনাই বেশি।

রয়টার্সকে ক্যাসপারাস্কির সাইবার গবেষক কার্ট বোমগার্টনার বলেন, ‘আমরা বিভিন্ন সূত্র পর্যবেক্ষণ করে দেখতে পেয়েছি, এতে উত্তর কোরিয়ার হ্যাকাররাই জড়িত।’

এ ঘটনার সঙ্গে অত্যন্ত উঁচুমানের একটি হ্যাকারগোষ্ঠী ‘লেজারাস গ্রুপ’ জড়িত বলেও দাবি করছেন প্রযুক্তিবিদরা।

বিশ্বব্যাপী ব্যাপক জনশ্রুতি রয়েছে, চীনের বাইরে থেকে উত্তর কোরিয়ার পক্ষে তৎপরতা চালায় লেজারাস গ্রুপ।

বিশ্বব্যাপী বিশ্বাস রয়েছে, চীনের বাইরে থেকে উত্তর কোরিয়ার পক্ষে অবস্থান নিয়ে কাজ করে লেজারাস গ্রুপ।

গুগলের নিরাপত্তা বিশ্লেষক নিল মেহতার এক অনুসন্ধানের পর সর্বশেষ আক্রমণের জন্য লেজারাস গ্রুপকেই দায়ী করা হচ্ছে।

সাম্প্রতিক সাইবার হামলায় ব্যবহৃত ওয়ানাক্রাই এর কোডের সঙ্গে লেজারাসের অতীত আক্রমণের কোডের অনেকটাই মিল পেয়েছেন নিল মেহতা।

২০১৬ সালে সাইবার হামলা চালিয়ে বাংলাদেশের রিজার্ভ চুরির ঘটনা ও ২০১৪ সালে সনির হলিউড স্টুডিওতে বহুল আলোচিত সাইবার হামলার সঙ্গে জড়িয়ে ‘ল্যাজারাসের’ নাম এসেছিল।

এদিকে, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় সাইবার নিরাপত্তা গবেষকরা এ ঘটনায় খুব সহজেই হ্যাকারদের শনাক্ত করা সম্ভব বলে দাবি করেছে। তবে সন্দেহভাজনরা উত্তর কোরিয়ার বলে নিশ্চিত হওয়া যায়নি।

সাইবার নিরাপত্তা নিয়ে কাজ করা ফায়ার আই ইন্ডাস্ট্রি এই হামলার পূর্ববর্তী ও বর্তমান লিংক মিলিয়ে সহজেই দোষীদের চিহ্নিত করা সম্ভব বলে মন্তব্য করেছে।

x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...