Don't Miss
Home / জাতীয় / র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা বিষয়ে আরো কাজ করতে হবে : ওয়াশিংটন
হয়েছে। এ সময় র‌্যাবের ওপর যুক্তর

র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা বিষয়ে আরো কাজ করতে হবে : ওয়াশিংটন

এমএনএ জাতীয় ডেস্ক : ঢাকা-ওয়াসিংটন দ্বিপক্ষীয় সম্পর্কের সর্বোচ্চ ফোরাম অংশীদারিত্ব সংলাপ অনুষ্ঠিত হয়েছে। এ সময় র‌্যাবের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধ্বাজ্ঞা প্রত্যাহার চেয়েছে ঢাকা, ওয়াশিংটন বলেছে এ বিষয়ে আরো কাজ করতে হবে। এদিকে রোববার (২০ মার্চ) বৈঠক শেষে উভয়পক্ষ বলেছে- বৈঠকে আলোচনা ফলপ্রসূ হয়েছে। দুপক্ষের এই বৈঠকের আলোচনায় গণতন্ত্র, মানবাধিকার, বাণিজ্য-বিনিয়োগ, সামরিক যোগাযোগ এবং ইন্দো-প্যাসিফিক কৌশল গুরুত্ব পেয়েছে। আজকের বৈঠকে র‌্যাবের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এবং চলমান ইউক্রেন সঙ্কট নিয়ে আলোচনা হয়েছে।
ওয়াসিংটনের সঙ্গে বৈঠকে ঢাকার পক্ষে নেতৃত্ব দেন সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন। অন্যদিকে ওয়াসিংটনের পক্ষে নেতৃত্ব দেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক বিভাগের আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া নুল্যান্ড। বৈঠকে যোগ দেওয়ার জন্য আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া নুল্যান্ড গতকাল ঢাকায় আসেন।ভিক্টোরিয়া নুল্যান্ড বলেন, বৈঠকে ফলপ্রসূ আলোচনা হয়েছে। আমাদের সম্পর্ক দীর্ঘ ৫০ বছরের, সামনে এই সম্পর্ক আরো এগিয়ে যাবে। ইন্দো প্যাসিফিক কৌশলের আওতায় এই সম্পর্ক নিরাপত্তা, বিনিয়োগ, বাণিজ্য, অবকাঠামো উন্নয়ন ইস্যুতে আরো শক্তিশালী হবে।
সাংবাদিকরা প্রশ্ন করেন যে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে চায় কিন্তু দেশের এলিট ফোর্স র‌্যাবের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা দিয়েছে। এভাবে কি সম্পর্ক এগিয়ে নেওয়া যায়। জবাবে ভিক্টোরিয়া নুল্যান্ড বলেন, মানবাধিকার লংঘনের ঘটনায় আমরা চুপ থাকতে পারিনা। যুক্তরাষ্ট্র মানবাধিকারকে সবসময়ই গুরুত্ব দিয়ে থাকে। এই বিষয়টি অনেক জটিল। এই বিষয়ে আরো কাজ করার আছে।পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেন, আমরা এই ইস্যুতে আমাদের নেওয়া সকল পদক্ষেপ তাদেরকে বলেছি। আশা করছি সামনে সুফল আসবে।
ভিক্টোরিয়া নুল্যান্ড ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ পরিস্থিতি প্রসঙ্গে বলেন, ইউক্রেনে রাশিয়ার আক্রমণের ফলে বৈশ্বিকভাবে গণতন্ত্র ও আন্তর্জাতিক আইন এখন হুমকির মুখে। এমন পরিস্থিতিতেও বাংলাদেশকে নিয়ে যুক্তরাষ্ট্র তার সকল অংশীদারিত্বকে এগিয়ে নিয়ে যাবে।তিনি আরো বলেন, বাংলাদেশের সঙ্গে মিলিটারি ইস্যুতে জিসমিয়া ও আকসা নিয়ে দুটি চুক্তির খসড়া তৈরি করা হয়েছে। যা আগামীতে চুক্তিতে রূপ নিতে পারে।
x

Check Also

দীর্ঘ ২৫ বছরেও শেষ হয়নি রমনা বটমূলের বর্ষবরণ অনুষ্ঠানে হামলা মামলার বিচার

বিশেষ প্রতিবেদন বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনে যখন সারাদেশে আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করছে, তখনও অনেকের মনে ফিরে ...