Don't Miss
Home / আন্তর্জাতিক / র‍্যাবের ওপর নিষেধাজ্ঞা তুলে নিতে ফের মার্কিন সরকারের প্রতি অনুরোধ
নিষেধাজ্ঞা

র‍্যাবের ওপর নিষেধাজ্ঞা তুলে নিতে ফের মার্কিন সরকারের প্রতি অনুরোধ

এমএনএ আন্তর্জাতিক ডেস্কঃ র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা যত দ্রুত সম্ভব তুলে নেওয়ার জন্য মার্কিন সরকারের প্রতি অনুরোধ জানিয়েছে ঢাকা।

শুক্রবার (৭ অক্টোবর) ওয়াশিংটন ডিসিতে স্টেট ডিপার্টমেন্টে মার্কিন ডেপুটি সেক্রেটারি অব স্টেট ওয়েন্ডি আর শেরম্যানের সঙ্গে এক বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এ আহ্বান জানান।

বৈঠকে বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয় ও অভিন্ন বৈশ্বিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন তারা। এছাড়া প্রতিমন্ত্রী করোনা মহামারি মোকাবিলায় প্রায় ৮৮ মিলিয়ন কোভিড-১৯ ভ্যাকসিন ডোজ সরবরাহ করে বাংলাদেশকে সহায়তা দেওয়ার জন্য মার্কিন সরকারকে আন্তরিক ধন্যবাদ জানান।

এ সময় প্রতিমন্ত্রী র‌্যাব ও এর ঊর্ধ্বতন কর্মকর্তাদের ওপর মার্কিন নিষেধাজ্ঞার বিষয় উল্লেখ্য করে যত দ্রুত সম্ভব এ নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য মার্কিন সরকারের প্রতি আহ্বান জানান। পরে ডেপুটি সেক্রেটারি শেরম্যান সন্ত্রাসবাদ ও সহিংস চরমপন্থার বিরুদ্ধে সহযোগিতার বিষয়টি পুনর্ব্যক্ত করেন।

বৈঠকে প্রতিমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত খুনি রাশেদ চৌধুরীকে অবিলম্বে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য অনুরোধ জানান।

প্রসঙ্গত, গত ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবসে ‘গুরুতর মানবাধিকার লঙ্ঘনের’ অভিযোগে বিশ্বের ১০টি প্রতিষ্ঠান ও ১৫ ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। এ নিষেধাজ্ঞার আওতায় রয়েছে বাংলাদেশের এলিট ফোর্স র‌্যাব এবং এর সাবেক ও বর্তমান সাত কর্মকর্তা।

x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...