Don't Miss
Home / আইন আদালত / লালবাগ কেল্লার ভেতরের বাড়ি অপসারণের নির্দেশ

লালবাগ কেল্লার ভেতরের বাড়ি অপসারণের নির্দেশ

এমএনএ রিপোর্ট : মোগল আমলের বাংলাদেশের ঐতিহাসিক নিদর্শন ঢাকার লালবাগ কেল্লার সীমানার মধ্যে থাকা জনৈক আবুল হাসেমের বাড়ি তিন মাসের মধ্যে অপসারণের নির্দেশ দিয়েছে সুপ্রিমকোর্টের আপিল বিভাগ। একইসঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ওই বাড়ির মালিককে ক্ষতিপূরণ হিসেবে ৪০ লাখ টাকা দিতে বলেছে আদালত।

এ বিষয়ে আনা এক রিভিউ আবেদনের শুনানি নিয়ে প্রধান বিচারপতি সুরেনদ্র কুমার সিনহার নেতৃত্বে ছয় বিচারপতির আপিল বেঞ্চ আজ বুধবার এ রায় দেয়। আদালতে রিভিউ আবেদনের পক্ষে শুনানি করেন এডভোকেট মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন এটর্নি জেনারেল মাহবুবে আলম।

এডভোকেট মনজিল মোরসেদ সাংবাদিকদের জানান, ২০১১ সালে লালবাগ কেল্লার সীমানার ভেতরে থাকা অবৈধ স্থাপনা অপসারণে মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) পক্ষে হাইকোর্টে রিট আবেদন করা হয়।

সেই আবেদনের শুনানি নিয়ে একই বছর হাইকোর্ট লালবাগ কেল্লার সীমানার ভেতরে থাকা অবৈধ স্থাপনা অপসারণের নির্দেশ দেয়। পরে এ আদেশ আপিল বিভাগে স্থগিত থাকা অবস্থায় এক রিভিউ আবেদনের প্রেক্ষিতে গত এপ্রিল মাসে লালবাগ কেল্লার সীমানার মধ্যে থাকা কী কী অবৈধ স্থাপনা আছে তা জানতে চায় আদালত।

এ বিষয়ে প্রতিবেদন দিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের একজন অধ্যাপকসহ তিনজনকে নির্দেশ দেয়। ওই কমিটি ২৫ মে আদালতে প্রতিবেদন দাখিল করেন। প্রতিবেদনে লালবাগ কেল্লার সীমানার মধ্যে থাকা অবৈধ স্থাপনার মধ্যে জনৈক আবুল হাসেমের বাড়ির কথা উল্লেখ করা হয়।

আপিল বিভাগের আদেশ আজ তা অপসারণে তিন মাস বেধে দিয়ে ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে ৪০ লাখ টাকা প্রদানে সরকারকে নির্দেশ দেন। সে অনুয়ায়ি আজ আদেশ দেয় সর্বোচ্চ আদালত।

x

Check Also

এক মামলায় জামিন পেয়েছেন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী

আদালত প্রতিবেদক সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী একটি মামলায় জামিন পেয়েছেন। রোববার (১২ এপ্রিল) ঢাকা ...