Don't Miss
Home / হোম স্লাইডার / লোকসানের মুখে বিডি ওয়েল্ডিং

লোকসানের মুখে বিডি ওয়েল্ডিং

এমএনএ অর্থনীতি ডেস্ক : চলতি হিসাব বছরের প্রথম (জুলাই-সেপ্টেম্বর) প্রান্তিকে বিডি ওয়েল্ডিং ইলেকট্রোডস লিমিটেডের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২৯ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ারপ্রতি লোকসান ছিল ৩০ পয়সা। ৩০ সেপ্টেম্বর কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়ায় ১২ টাকা ৫৯ পয়সা।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, লোকসানের কারণে গেল হিসাব বছরের জন্য কোনো লভ্যাংশের সুপারিশ করেনি বিডি ওয়েল্ডিংয়ের পরিচালনা পর্ষদ। জুন ক্লোজিংয়ের বাধ্যবাধকতায় এবার ১৮ মাসে হিসাব বছর গণনা করেছে কোম্পানিটি। bdwelding_সর্বশেষ নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, ৩০ জুন পর্যন্ত ১৮ মাসে বিডি ওয়েল্ডিংয়ের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৩ টাকা ৫০ পয়সা। ৩০ জুন এনএভিপিএস ছিল ১২ টাকা ৮৭ পয়সা।

২০১৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরে বিডি ওয়েল্ডিংয়ের শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ১৯ পয়সা। সে বছর শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ স্টক লভ্যাংশ দেয় কোম্পানিটি।

ডিএসইতে সর্বশেষ ৯ টাকায় বিডি ওয়েল্ডিংয়ের শেয়ার হাতবদল হয়। গত এক বছরে এর দর ৮ টাকা ২০ পয়সা থেকে ২৩ টাকা ৭০ পয়সার মধ্যে ওঠানামা করে।

১৯৯৯ সালে শেয়ারবাজারে আসে জ্বালানি খাতের কোম্পানি বিডি ওয়েল্ডিং ইলেকট্রোডস। প্রতিযোগীদের কাছে বাজার হারিয়ে সাম্প্রতিক বছরগুলোয় ব্যবসায় পিছিয়ে পড়েছে তারা। বর্তমানে কোম্পানির পরিশোধিত মূলধন ৪২ কোটি ৯২ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৪ কোটি ২৯ লাখ ২০ হাজার ১০৪। এর মধ্যে ৫ দশমিক শূন্য ৪ শতাংশ কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের কাছে, প্রতিষ্ঠান ২৮ দশমিক ১৩, শূন্য দশমিক ৭২ শতাংশ বিদেশী ও বাকি ৬৬ দশমিক ১১ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের হাতে।

ট্যাগ : লোকসানের মুখে, বিডি ওয়েল্ডিং
x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...