Don't Miss
Home / হোম স্লাইডার / শাহরুখের সঙ্গে আবারও আনুশকা

শাহরুখের সঙ্গে আবারও আনুশকা

এমএনএ বিনোদন ডেস্ক : বলিউড সুপারস্টার শাহরুখ খানের সাথে আবারও জুটি বাঁধতে যাচ্ছেন আনুশকা শর্মা। শাহরুখ খানের সাথে জুটি বেঁধেই বলিউডে পদার্পণ করেছিলেন নতুন সেনসেশন আনুশকা।

বলিউডে ইমতিয়াজ আলি স্বতন্ত্র অবস্থান তৈরি করেছেন। তার ছবিতে কে না অভিনয় করতে চায়! সর্বশেষ মুক্তি পাওয়া ‘তামাশা’র (২০১৫) পর তিনি কি ছবি বানাবেন তা দেখার কৌতূহল সবার।

SRK-AS-2

অনেকদিন ধরেই শোনা যাচ্ছিলো, নাম চূড়ান্ত না হওয়া কমেডি ধাঁচের ছবিটিতে থাকবেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। তাকে দেখা যাবে পাগড়ি পরা শিখ পর্যটকের ভূমিকায়। স্থানীয়দের সঙ্গে তার কথাবার্তা এবং মাতৃভূমিতে মানুষটির রোমাঞ্চকর ফেরার মধ্য দিয়ে দর্শকরা হাস্যরসে ভরপুর একটি গল্প দেখবে এ ছবিতে।

ইমতিয়াজ আলির ছবিটিতে শাহরুখের বিপরীতে অভিনয় করবেন অভিনেত্রী আনুশকা শর্মা। ‘রব নে বানা দি জোড়ি’ (২০০৮) ছবির মাধ্যমে বলিউডের পা রাখেন তিনি, এতে তার বিপরীতে ছিলেন শাহরুখ। এরপর যশরাজ ফিল্মসের ‘জব তক হ্যায় জান’ (২০১২) ছবিতে দেখা যায় এ জুটিকে। এ নিয়ে তৃতীয়বারের মতো পর্দা ভাগাভাগি করতে যাচ্ছেন তারা।

তবে ইমতিয়াজের পরিচালনায় এবারই প্রথম অভিনয় করবেন শাহরুখ ও আনুশকা। নিজেদের হাতে থাকা ছবির কাজ শেষে এর শুটিংয়ে নেমে পড়বেন তারা। দৃশ্যধারণ হবে লন্ডন ও পাঞ্জাবে।

শাহরুখ এখন ব্যস্ত ‘রায়ীস’ ও গৌরি শিন্ডের নাম চূড়ান্ত না হওয়া একটি ছবি নিয়ে। আর আনুশকার হাতে আছে করণ জোহর পরিচালিত ‘অ্যাই দিল হ্যায় মুশকিল’ ও যশরাজ ফিল্মসের ‘সুলতান’।

x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...