Don't Miss
Home / হোম স্লাইডার / শীতকালে পাতে পড়ুক ‘মুরগির পাতুরি’
বড় মাছের পাতুরি খেতে ভা

শীতকালে পাতে পড়ুক ‘মুরগির পাতুরি’

এমএনএ জীবনচর্চা ডেস্ক : পাতুরির নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে চিংড়ি মাছের পাতুরির ছবি। কিন্তু সব সময় তো চিংড়ি বা বড় মাছের পাতুরি খেতে ভালো লাগে না। তাই প্রয়োজন স্বাদ বদল। এবার ঘরে বসে সামান্য উপকরণ ব্যবহার করেই তৈরি করে নিন ‘মুরগির পাতুরি’। দারুণ মজা খেতে এই পাতুরি।
অনেকেই ভাবেন পাতুরি রান্না করা খুবই ঝামেলা। স্টিম কুকার সহ কত্ত কিছু লাগে! কিন্তু জানেন কি, স্টিম কুকার হাতের কাছে না থাকলেও তৈরি করা যাবে পাতুরি। তাই জেনে নিন কীভাবে সহজ উপায়ে ঝামেলা ছাড়াই তৈরি করবেন ‘মুরগির পাতুরি’-

উপকরণ: বোনলেস চিকেন ৫০০ গ্রাম, রসুন বাটা এক চা চামচ, কাঁচা মরিচ বাটা এক চা চামচ, পাতি লেবুর রস এক চা চামচ, চিকেন মশলা এক চা চামচ, গরম মশলার গুঁড়া এক চা চামচ, হলুদ গুঁড়া এক চা চামচ, পেঁয়াজ কুচি এক কাপ, তেল পরিমাণমতো, লবণ স্বাদমতো।

প্রণালী: একটি পাত্রে ধুয়ে পানি ঝরিয়ে রাখা চিকেনগুলো নিয়ে তার মধ্যে বাটা মশলা, লবণ, লেবুর রস মিশিয়ে কয়েক ঘণ্টা ম্যারিনেট করে রাখুন। এবার একটি কড়াইতে তেল গরম করে তাতে পেঁয়াজ কুচি দিয়ে দিন। পেঁয়াজগুলো সোনালি হয়ে এলে তার মধ্যে আগে থেকে ম্যারিনেট করে রাখা মাংসটি ঢেলে দিন। কিছুক্ষণ নাড়াচাড়া করুন।

মাংস কষানো হয়ে গেলে একটি কচুপাতা অথবা কলা পাতায় মাংসটি ঢেলে ভালো করে মুড়িয়ে বেঁধে দিন। এবার আলাদা একটি কড়াইতে ভালো করে তেল মাখিয়ে নিন। এবার ওই পাতায় মুড়িয়ে রাখা মাংসটি এই তেল মাখানো কড়াইতে বসিয়ে দিন। একেবারে নিভু আঁচে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখুন। ৩০ মিনিট পর ঢাকনা খুলে পাতার মোড়ক খুলে ভাত অথবা রুটির সঙ্গে গরম গরম পরিবেশন করুন মুরগির পাতুরি।

x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...