Don't Miss
Home / হোম স্লাইডার / শীতের আগেই যত্ন নিন ঠোঁটের
রাজধানী

শীতের আগেই যত্ন নিন ঠোঁটের

এমএনএ জীবনচর্চা ডেস্ক : অক্টোবর শেষ, তবুও গরম কমছে না। রাজধানীতে এমন দশা হলেও দেশের বিভিন্ন স্থানে শীত নামছে। বিশেষ করে দেশের উত্তরাঞ্চল ও উত্তর-পূবাঞ্চলে ঠাণ্ডা পড়তে শুরু করেছে।তবে সারাদেশে শীত আসার কিছু দিন আগে থেকেই বাতাসে টান ধরা শুরু করে। আদ্রর্তার অভাবে ত্বক শুকিয়ে যায়। গোসলের পর শরীরে লোশন নেওয়ার প্রয়োজন দেখা দিচ্ছে।যাদের ত্বক এমনিতেই শুষ্ক, তাদের এসময়ে ঠোঁট বারবার শুকিয়ে ফেটে যাওয়ার প্রবণতা তৈরি হয়। ঠোঁটের চামড়া উঠে যাওয়া, ঠোঁট ফেটে রক্ত পড়া এবং ঠোঁটের চারপাশে শুকিয়ে যাওয়ার সমস্যাও বাড়ে।

১. বেশি করে পানি পান করে শরীর আর্দ্র রাখতে হবে এ মৌসুমে

২. ঠোঁট শুকিয়ে যাওয়ার সমস্যা এড়াতে সবসময় সঙ্গে লিপ বাম রাখুন। কয়েক ঘণ্টা অন্তর ঠোঁটে লাগান

৩. ঠোঁট শুকিয়ে গিয়ে চামড়া উঠলেও ঠোঁট কামড়ানোর অভ্যাস ত্যাগ করুন

৪. খাদ্যাভ্যাসে বদল আনতে হবে। এমন খাবার খান যাতে বেশি পরিমাণে ভিটামিন ‘সি’ রয়েছে। যেমন- কমলালেবু, পাতিলেবু, গাজরের মতো ফল-সবজি।

এছাড়াও ভরসা রাখা যেতে পারে কিছু ঘরোয়া পদ্ধতির। ঠোঁটের শুকনো চামড়া, মৃত কোষ সরিয়ে ফেলা প্রয়োজন। সপ্তাহে অন্তত দুদিন ঠোঁটের জন্য তৈরি বিশেষ স্ক্রাব ব্যবহার করতে হবে।

তবে এ স্ক্রাব আপনি বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন। মধু, লেবুর রস এবং চিনির গুঁড়ো একসঙ্গে মিশিয়ে স্ক্রাব তৈরি করে নিতে পারেন। নারকেল তেল এবং গুঁড়ো করা ওটস দিয়েও তৈরি হবে ভারো স্ক্রাব।

এছাড়া প্রতিদিন রাতে ঘুমোনোর আগে ঠোঁটে মধু কিংবা ঘি লাগিয়ে রাখতে পারেন। ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। দেখবেন ঠোঁট থাকবে কোমল।

x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...