Don't Miss
Home / আন্তর্জাতিক / শুধু অমুসলিমদের নাগরিকত্ব দিতে ভারতে বিজ্ঞপ্তি জারি
অমুসলিমদের

শুধু অমুসলিমদের নাগরিকত্ব দিতে ভারতে বিজ্ঞপ্তি জারি

এমএনএ আন্তর্জাতিক ডেস্কঃ কেবল অমুসলিমদের নাগরিকত্ব দেবে ভারত। শুক্রবার (২৮ মে) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এতে আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ এবং গুজরাট, রাজস্থান, ছত্তিসগড়, হরিয়ানা, পাঞ্জাবের মতো রাজ্যে বসবাসকারী অমুসলিমদের (হিন্দু, শিখ, জৈন এবং বৌদ্ধ) ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে বলে জানানো হয়েছে। এবং আগ্রহীদের আবেদন করতে বলা হয়েছে।

২০১৯ সালে সংশোধিত নাগরিকত্ব আইন অনুযায়ী নয়, বরং নাগরিকত্ব আইন ১৯৫৫ এবং ২০০৯ সালে প্রণীত নাগরিকত্ব সংশোধন আইনের (সিএএ) অধীনে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রকাশিত সংশোধিত নাগরিকত্ব আইন সিএএ ২০১৯-এর মাধ্যমে ভারতে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে আসা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, শিখ ও পার্সিদের সহজেই নাগরিকত্ব দেওয়ার প্রক্রিয়া শুরু করা হচ্ছে।

দেশটির রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, নাগরিকত্ব সংশোধন আইন ২০১৯ বাংলাদেশ থেকে আসা হিন্দু উদ্বাস্তুদের চিহ্নিত করবে, ফলে অনাগরিক অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা সহজ হবে।

২০১৯ এর নাগরিকত্ব আইন (সিএএ) পাসের পর থেকেই ভারতজুড়ে শুরু হয়েছিল বিক্ষোভ। এমনকি দাঙ্গাও বাঁধে দিল্লিতে। ২০২০ সালেও সেই সিএএ বিরোধী ঝড় অব্যাহত থাকে। পরবর্তীতে করোনায় বন্ধ হয়েছিল সব প্রক্রিয়া।

x

Check Also

আবারও ছড়িয়ে পড়ছে হাম, ২৩.২% শিশু দুই ডোজ নেওয়ার পরও আক্রান্ত

দেশে উদ্বেগজনক হারে বাড়ছে হামে আক্রান্ত শিশুর সংখ্যা। পরিস্থিতি সামাল দিতে সরকারকে একাধিক জরুরি পদক্ষেপ ...