Don't Miss
Home / জাতীয় / শেরপুরে ট্রাক অটোরিক্সা সংঘর্ষ, নিহত ৪
শেরপুরের

শেরপুরে ট্রাক অটোরিক্সা সংঘর্ষ, নিহত ৪

এমএনএ সংবাদ ডেস্ক : শেরপুরের মির্জাপুরে সিএনজি অটোরিকশার সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ৪ যাত্রী নিহত হয়েছেন। এ সময় আরো ২ যাত্রী আহত হয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

রোববার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় ট্রাকটি জব্দ করেছে পুলিশ। তবে চালককে আটক করা সম্ভব হয় নি। দুর্ঘটনার পর চালক পলাতক রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মির্জাপুরে নামক স্থানে ঝিনাইগাতী থেকে শেরপুরগামী সিএনজির সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজির ৪ যাত্রী নিহত ও ২ জন আহত হন। আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় হাসপাতালে পাঠানো হয়েছে।

তবে ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক আছে।

x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...