Don't Miss
Home / হোম স্লাইডার / শ্বাসকষ্টজনিত সমস্যার কার‌ণে হাসপাতালে ভর্তি হয়েছেন প্রবীণ অভি‌নেতা এটিএম শামসুজ্জামান

শ্বাসকষ্টজনিত সমস্যার কার‌ণে হাসপাতালে ভর্তি হয়েছেন প্রবীণ অভি‌নেতা এটিএম শামসুজ্জামান

এমএনএ বিনোদন ডেস্ক : শ্বাসকষ্টজনিত সমস্যার কার‌ণে রাজধানীর আজগর আলী হাসপাতালে ভর্তি হয়েছেন একু‌শে পদকপ্রাপ্ত প্রবীণ অভি‌নেতা এটিএম শামসুজ্জামান। বুধবার বি‌কা‌লে তা‌কে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে হাসপাতালে ।

তি‌নি ব‌লেন, দুপু‌রের পর থে‌কে বাবার শ্বাসকষ্ট শুরু হয়। দে‌রি না ক‌রে আমরা তা‌কে হাসপাতা‌লে ভ‌র্তি করি। এখন অবশ্য তি‌নি শঙ্কামুক্ত। ডাক্তাররা তা‌কে পর্যবেক্ষণে রে‌খে‌ছেন।

হাসপাতালে এ অভি‌নেতা ড. আতাউর রহমান খানের তত্ত্বাবধানে র‌য়ে‌ছেন।

হাসপাতাল সূ‌ত্রে জানা গে‌ছে, এটিএম শামসুজ্জামা‌নের র‌ক্তে অক্সি‌জে‌নের মাত্রা ক‌মে গে‌ছে। ডাক্তাররা সেভা‌বেই চিকিৎসার ব্যবস্থা নি‌য়ে‌ছেন। ভ‌র্তির পর তার ক‌রোনাভাইরাস পরীক্ষা করা হ‌য়ে‌ছে। তবে ফলাফল নে‌গে‌টিভ এসেছে। শ্বাসকষ্ট ছাড়া আপাতত অন্য কো‌নো সমস্যা এখনও পর্যন্ত দেখা যায়‌নি।

প্রসঙ্গত এর আগেও বার্ধক্যজ‌নিত অসুস্থতার কা‌র‌ণে কয়েক মাস হাসপাতা‌লে কাটা‌তে হ‌য়ে‌ছে এ অভি‌নেতা‌কে। চো‌খের ছা‌নির অপা‌রেশনও হ‌য়ে‌ছে তার। এরপর থে‌কেই তি‌নি বাসায় অবস্থান কর‌ছেন।

এছাড়া দীর্ঘদিন যাবৎ অভিনয় থেকেও দূরে আছেন তি‌নি। ক‌োভিড প‌রি‌স্থি‌তি ও শারীরিক অবস্থা ভালো না থাকায় আর শুটিংয়ে ফিরবেন কি না তাও নিশ্চিত বলা যাচ্ছে না বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়ে‌ছে।

x

Check Also

আমদানির কারণে আমনের দরপতনে বোরো নিয়েও শঙ্কা, ন্যায্যমূল্য না পাওয়ার আশঙ্কায় কৃষক

বিশেষ প্রতিনিধি বিদেশ থেকে চাল আমদানির কারণে দেশের বিভিন্ন অঞ্চলে মৌসুম শেষে আমন ধানের দামে ...