শ্যাননের সাথে খালেদা জিয়ার আলোচনা ফলপ্রসূ : মির্জা ফখরুল
Posted by: News Desk
November 6, 2017
এমএনএ রিপোর্ট : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের রাজনীতিবিষয়ক আন্ডার সেক্রেটারি থমাস এ শ্যাননের সাথে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার আলোচনা ফলপ্রসূ বৈঠক হয়েছে।’
বৈঠক শেষে আজ সোমবার সকাল পৌনে ১২টার দিকে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
এর আগে পৌনে ১১টার দিকে খালেদা জিয়ার সাথে বৈঠকে বসেন থমাস শ্যানন। সাড়ে ১২টায় বৈঠক শেষ হয়।
রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক হয়।
মির্জা ফখরুল বলেন, ‘বৈঠকের মূল আলোচনায় ছিল রোহিঙ্গা ইস্যু ও চলমান রাজনীতি। শ্যাননের সঙ্গে বৈঠকে ফলপ্রসু আলোচনা হয়েছে।’
আগামী নির্বাচন সংক্রান্ত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘বৈঠকে নির্বাচন নিয়ে কথা হয়েছে, তবে বলা যাবে না।’
থমাস শ্যাননের নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধি দল বৈঠকে অংশ নেন।
অন্য দিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান, সাবিহ উদ্দিন ও বিশেষ সম্পাদক আসাদুজ্জামান রিপন বৈঠকে উপস্থিত ছিলেন।
শায়রুল কবির খান জানান, এই বৈঠকটি ছাড়াও সন্ধ্যা সাতটায় গুলশান কার্যালয়েই কানাডিয়ান সংসদীয় প্রতিনিধি দলের সঙ্গে বিএনপি চেয়ারপারসন।
মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রনালয়ের রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি থমাস শ্যানন যুক্তরাষ্ট্র-বাংলাদেশ অংশীদারিত্ব সংলাপে অংশ নিতে গতকাল রবিবার দুদিনের সফরে ঢাকায় আসেন।
সফরে তিনি যুক্তরাষ্ট্র-বাংলাদেশ অংশীদারিত্ব সংলাপে সহ-নেতৃত্ব দেয়ার পাশাপাশি সরকারি, কয়েকটি রাজনৈতিক দল ও এনজিও কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করে রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা করেন। তারই অংশ হিসেবে বিএনপি প্রতিনিধি দলের সঙ্গে শ্যাননের এ বৈঠক অনুষ্ঠিত হয়।
আলোচনা শ্যাননের ফলপ্রসূ মির্জা ফখরুল খালেদা জিয়ার 2017-11-06