Don't Miss
Home / হোম স্লাইডার / শ্রীলঙ্কার বোলিং কোচের দায়িত্বে মালিঙ্গা
বোলিং কোচের দায়িত্বে দেখা যেতে পা

শ্রীলঙ্কার বোলিং কোচের দায়িত্বে মালিঙ্গা

এমএনএ খেলাধুলা ডেস্ক : অক্টোবরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপ আসরে শ্রীলঙ্কার ফাস্ট বোলিং কোচের দায়িত্বে দেখা যেতে পারে দেশটির সাবেক পেসার লাসিথ মালিঙ্গাকে। লঙ্কান ক্রিকেটের উপদেষ্টা কমিটি তাকে কোচ হিসেবে নিয়োগ দিতে বোর্ডকে সুপারিশ করেছেন। খবর লঙ্কান গণমাধ্যম ‘দ্য আইল্যানন্ডের ‘।

অক্টোবরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে অষ্টম টি-টোয়েন্টি বিশ্বকাপ। আসর পরিকল্পনায় শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড ফাস্ট বোলিং কোচের খোঁজে ছিলেন। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে অন্যতম সফল বোলার মালিঙ্গা। তার হাত ধরে ২০১৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল লঙ্কান ক্রিকেটাররা। এবার তাকে দিয়ে অজি জয় করতে চাচ্ছে বোর্ড।জাতীয় দলের কোচ হবেন কি না মালিঙ্গা, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত দেয়নি লঙ্কান ক্রিকেট বোর্ড। তবে উপদেষ্টা কমিটির অন্যতম সদস্য দেশটির সাবেক অধিনায়ক মাহেলা জয়াবর্ধনের এই সুপারিশ বিফলে যাওয়ারও কোনো সম্ভাবনা নেই।

অস্ট্রেলিয়া বিশ্বকাপকে সামনে রেখে মালিঙ্গাকে ফাস্ট বোলিং কোচ হিসেবে নিয়োগ দেওয়ার পেছনে বেশ কিছু যৌক্তিক কারণ রয়েছে। ২০২০ সালে আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়ার সময় তিনি ছিলেন এই সংস্করণে বিশ্বের সর্বোচ্চ উইকেট শিকারি। ৮৪ আন্তর্জাতিক ম্যাচে তার শিকার ১০৭টি উইকেট। এছাড়া জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিগুলোতে তার ছিল নজরকাড়া পারফরম্যান্স। আইপিএলে দীর্ঘ ৯ বছরের ক্যারিয়ারে মুম্বাই ইন্ডিয়ান্সের জার্সি গায়ে খেলেছেন ১২২টি ম্যাচ। উইকেট শিকার করেছেন ১৭০টি। দলকে এনে দিয়েছিলেন একাধিক ট্রফি।তাছাড়া ২২৬ ওয়ানডে ম্যাচ খেলে তিনি শিকার করেন ৩৩৮ উইকেট। আর ৩০টি টেস্ট ম্যাচ খেলে নিজের ঝুলিতে পুরেছেন ১০১টি উইকেট। বোলিং ক্যারিয়ারে মালিঙ্গা কতটা সমৃদ্ধ ছিলেন তার প্রমাণ এই পরিসংখ্যান গুলোই বলে দেয়।

মালিঙ্গা তার ভিন্ন বোলিং অ্যাকশনের জন্য ক্রিকেটে ভালোই নাম কুড়িয়েছেন। তার বল খেলতে ভুগতে হতো সেরা সেরা ব্যাটসম্যানদের। কোচিং ক্যারিয়ারে মালিঙ্গা এখনো সেভাবে পা রাখতে পারেননি। ২০১৮ সালে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে মেন্টরের দায়িত্ব পালন করেছিলেন তিনি। আপাতত অভিজ্ঞতা তার এতটুকুই। তবে চলতি বছর তিনি নিজ দেশের হয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারে কোচ হিসেবে পা দিতে যাচ্ছেন।এদিকে লঙ্কান ক্রিকেটের উন্নয়নে দেশটির সাবেক তারকা ক্রিকেটার কুমার সাঙ্গাকারা ও মুত্তিয়া মুরালিধরনকেও বোর্ডের সঙ্গে সংযুক্ত করা হতে পারে।

x

Check Also

ঢাকার চাপ কমাতে সারাদেশে গড়ে তোলা হবে কর্মসংস্থান, শিক্ষা ও চিকিৎসা সুবিধা: প্রধানমন্ত্রী

সংসদ প্রতিবেদক রাজধানী ঢাকার ওপর ক্রমবর্ধমান জনসংখ্যার চাপ কমাতে দেশের সব অঞ্চলে পর্যায়ক্রমে কর্মসংস্থান, শিক্ষা ...