সংসদের শীতকালীন অধিবেশন শুরু
Posted by: News Desk
January 9, 2020
এমএনএ রিপোর্ট : একাদশ জাতীয় সংসদের শীতকালীন অধিবেশন শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকাল সোয়া ৪টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এ অধিবেশন শুরু হয়। চলবে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত। তবে বিশ্ব ইজতেমার জন্য ১২ জানুয়ারি সংসদ মুলতবি থাকবে।
এটি চলতি একাদশ জাতীয় সংসদের ষষ্ট ও দ্বিতীয় বছরের প্রথম অধিবেশন।
অধিবেশনের শুরুতেই শোক প্রস্তাব উত্থাপন করা হয়। শোক প্রস্তাবের ওপর আলোচনার পর সংবিধান অনুযায়ী আজ রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ভাষণ দেবেন। এ অধিবেশনেও তিনি সরকারের এক বছরের কর্মকাণ্ড তুলে ধরে ও আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে দিক-নির্দেশনামূলক ভাষণ দেবেন।
এ অধিবেশনের প্রধান বিষয় হচ্ছে রাষ্ট্রপতির ভাষণ। নিয়ম অনুযায়ী, বছরের প্রথম অধিবেশনে ভাষণ দেন রাষ্ট্রপতি। এবারও সেই প্রস্তুতি নেয়া হয়েছে। ইতিমধ্যে মন্ত্রিসভার বৈঠকে রাষ্ট্রপতির ভাষণ অনুমোদন হয়েছে। সংসদ সচিবালয়ও ভাষণের বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে। রাষ্ট্রপতির আগমনকে সামনে রেখে সংসদ ভবনস্থ রাষ্ট্রপতির দপ্তর ও অধিবেশন কক্ষ সাজানোর পাশাপাশি সংসদ ভবন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
সংসদের রেওয়াজ অনুযায়ী, সংসদের কোনো সদস্য (এমপি) যদি মারা যান, তাহলে শোক প্রস্তাব শেষে অধিবেশন মুলতবি করা হয়। সে অনুযায়ী গাইবান্ধা-৩ আসনের সংসদ সদস্য ডা. ইউনুস আলী সরকারের মৃত্যুতে অধিবেশনে শোক প্রস্তাব রাখা হয়েছে। এখন তার জীবনীর ওপর আলোচনা চলছে। শোক প্রস্তাব গ্রহণের পর অধিবেশন কিছুক্ষণ মুলতবি রাখা হবে। এরপর রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সরকারের এক বছরের কর্মকাণ্ড তুলে ধরে ও আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে দিকনির্দেশনামূলক ভাষণ দেবেন।
রাষ্ট্রপতির ভাষণকে ঘিরে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে সংসদ সচিবালয়। ফুল ও বিভিন্ন পাতাবাহার গাছ দিয়ে সাজানো হয়েছে সংসদের ভেতর। ইতিমধ্যে মন্ত্রিসভার বৈঠকে রাষ্ট্রপতির ভাষণ অনুমোদন হয়েছে। সংসদ সচিবালয়ও ভাষণের বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে। রাষ্ট্রপতির আগমনকে সামনে রেখে সংসদ ভবনের রাষ্ট্রপতির দপ্তর ও অধিবেশন কক্ষ সাজানোর পাশাপাশি সংসদ ভবন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
চলতি সংসদের দ্বিতীয় বছরের প্রথম অধিবেশন ফেব্রুয়ারির মধ্যে শেষ হবে। এরপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ‘মুজিবর্ষ’ উপলক্ষে আগামী ২২ ও ২৩ মার্চ সংসদের বিশেষ অধিবেশন আহ্বান করা হবে। যে অধিবেশনে বিভিন্ন দেশের স্পিকারসহ সংসদ সদস্যরা অংশ নেবেন।
২০১৮ সালের ৩০ ডিসেম্বর নির্বাচনের পর ৩০ জানুয়ারি একাদশ জাতীয় সংসদের যাত্রা শুরু। চলতি সংসদের দ্বিতীয় বছরের প্রথম অধিবেশন ১৮ ফেব্রুয়ারি শেষ হবে। এরপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উপলক্ষে ২২ ও ২৩ মার্চ সংসদের বিশেষ অধিবেশন আহ্বান করা হবে। সে অধিবেশনে বিভিন্ন দেশের স্পিকারসহ এমপিরা অংশ নেবেন।
অধিবেশনের জন্য সাতটি বিল : এবারের অধিবেশনে সাতটি বিল নিয়ে আলোচনা ও পাস হওয়ার কথা রয়েছে। এগুলো হচ্ছে- কাস্টমস বিল-২০১৯, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিল-২০১৯, বাংলাদেশ ট্যারিফ কমিশন (সংশোধন) বিল-২০১৯, বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন বিল-২০১৯, বাংলাদেশ প্রকৌশল গবেষণা কাউন্সিল বিল-২০১৯, বাংলাদেশ বাতিঘর বিল-২০২০ এবং স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন-ফাইনান্সশিয়াল কর্পোরেশনসহ স্বশাসিত সংস্থাসমূহের উদ্বৃত্ত অর্থ সরকারি কোষাগারে জমা প্রদান বিল-২০২০।
অধিবেশন শুরু সংসদের শীতকালীন 2020-01-09