Don't Miss
Home / আইন আদালত / সংসদে প্রশ্ন উত্থাপনে জামায়াত আমীরকে থামালেন স্পিকার

সংসদে প্রশ্ন উত্থাপনে জামায়াত আমীরকে থামালেন স্পিকার

সংসদ প্রতিবেদক

জাতীয় সংসদের অধিবেশনে নির্ধারিত সুযোগের বাইরে প্রশ্ন উত্থাপন করতে গেলে জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানকে থামিয়ে দেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।

রোববার (১৫ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের আলোচনায় এ ঘটনা ঘটে।

প্রশ্ন উত্থাপনের জন্য জামালপুর-২ আসনের সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবুর নাম ঘোষণা করা হলে এসময় দাঁড়িয়ে কথা বলতে শুরু করেন ডা. শফিকুর রহমান। তিনি বলেন, সংসদের প্রথম দিনের আলোচনায় বিশেষ প্রেক্ষাপটে জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এই সংসদ গঠিত হয়েছে বলে স্বীকৃতি দেওয়া হয়েছে। এ সংসদের কাছে জনগণের অনেক প্রত্যাশা রয়েছে। একই দিনে সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

এ পর্যন্ত বক্তব্য দেওয়ার পরই স্পিকার তাকে থামিয়ে দেন। স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেন, প্রশ্নোত্তর পর্ব শেষ হওয়ার পর তাকে কথা বলার সুযোগ দেওয়া হবে।

এরপর সংসদের কার্যক্রম নিয়ম অনুযায়ী প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে চলতে থাকে।

x

Check Also

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ, স্পিকার হচ্ছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। শুক্রবার (২৪ জুলাই) বিকেল ...