Don't Miss
Home / হোম স্লাইডার / সন্তান জন্মের পর অবসাদে ভুগছেন ইলিয়ানা ডিক্রুজ
অবসাদে

সন্তান জন্মের পর অবসাদে ভুগছেন ইলিয়ানা ডিক্রুজ

এমএনএ বিনোদন ডেস্কঃ বিয়ে না করেই পুত্রসন্তানের মা হয়েছেন বলিউড নায়িকা ইলিয়ানা ডিক্রুজ। এ নিয়ে কম বিতর্ক হয়নি। পরে নিজের প্রেমিক ও সন্তানের ছবি পোস্ট করে ভালোবাসা উজাড় করেছিলেন তিনি।

এক সাক্ষাৎকারে ইলিয়ানা জানালেন, মা হওয়ার পরই কঠিন রোগে আক্রান্ত হয়েছেন তিনি। ২০২৩ সালে আগস্ট মাসের প্রথম দিন পুত্রসন্তানের জন্ম দিয়েছেন নায়িকা।

গণমাধ্যমকে ইলিয়ানা জানিয়েছেন, সন্তান হওয়ার পর থেকেই প্রচন্ড অবসাদে ভুগছেন তিনি। অবসাদ এতটাই যে সন্তানের যত্নেও অনীহা রয়েছে তার। এ কারণে অপরাধবোধে ভুগছেন তিনি।

চিকিৎসকরা ইলিয়ানাকে জানিয়েছেন, তিনি পোস্টপার্টাম ডিপ্রেশনে ভুগছেন। এই রোগে অনেকেই ভুগে থাকেন সন্তানের প্রসবের পর। তবে ঠিক সময় চিকিৎসা না হলে, বড় আকারের বিপদ হতে পারে।

নায়িকা জানিয়েছেন, এই মুহূর্তে তিনি প্রয়োজনীও ওষুধ খাচ্ছেন। নায়িকার সঙ্গী মাইকেল সর্বদাই তার পাশে রয়েছেন বলে জানান।

গত বছর এপ্রিল মাসেই মা হওয়ার সুখবর দিয়ে সকলকে চমকে দিয়েছিলেন ইলিয়ানা ডিক্রুজ। অভিনেত্রীর এই পোস্ট দেখা মাত্রই হইচই শুরু হয়েছিল নেটপাড়া থেকে বলিপাড়ায়। সন্তানের বাবার খোঁজ করেও কম ট্রলড হতে হয়নি তাকে। তবে সেসব পাত্তা দেননি তিনি। চুটিয়ে মাতৃত্ব উপভোগ করেছেন। আর এত সবের পর এখন গভীর অবসাদে ভুগছেন নায়িকা।

x

Check Also

আমদানির কারণে আমনের দরপতনে বোরো নিয়েও শঙ্কা, ন্যায্যমূল্য না পাওয়ার আশঙ্কায় কৃষক

বিশেষ প্রতিনিধি বিদেশ থেকে চাল আমদানির কারণে দেশের বিভিন্ন অঞ্চলে মৌসুম শেষে আমন ধানের দামে ...