Don't Miss
Home / হোম স্লাইডার / সবার ভাত মারতে আসছে পরীমণি
পরীমণি

সবার ভাত মারতে আসছে পরীমণি

এমএনএ বিনোদন ডেস্কঃ প্রায় বছর দেড়েকের মত পরীমণি আছেন বিরতিতে। কোন সিনেমায় এই ক’দিন তাকে দেখা যায়নি। এদিকে অল্প দিনের মধ্যেই সিনেমায় ফেরার ইঙ্গিত দিয়েছেন এই নায়িকা।

জানা গেছে, কলকাতা ও বাংলাদেশ মিলে বড় বাজেটের অনন্ত তিনটি ছবির ঘোষণা আসতে পারে। সেই ঘোষণা আসতে পারে আজ, পরীর সন্তান রাজ্যর প্রথম জন্মদিনের অনুষ্ঠানে।

তারকা দম্পতি শরিফুল রাজ ও পরীমণির একমাত্র সন্তান শাহীম মুহাম্মদ রাজ্যের জন্মদিন আজ বৃহস্পতিবার। রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে জমকালো আয়োজনে ছেলের প্রথম জন্মদিন উদযাপন করবেন এই চিত্রনায়িকা। আর এদিন ছেলেকে নিয়ে সুখ-দুঃখের কথা বলার পাশাপাশি কথা হবে পরীর আগামী কাজ নিয়েও।

পরী জানান, ছেলের প্রথম জন্মদিনের আনন্দ পুরোটাই উপভোগ করতে চান তিনি। এদিন তিনি অন্য কোনো আনন্দের সংবাদও সবার সঙ্গে ভাগাভাগি করবেন। তবে কী সেই সংবাদ? তা এখনই বলতে চান না পরী। জানা যাবে রাতে।

তবে বিষয়টি নিয়ে খোলাসা করেননি পরীমনি, ‘কাজ তো করতেই হবে। কলকাতা–বাংলাদেশ মিলেই করব। বেশ কয়েক জায়গায় কথা হয়েছে। বলতে পারেন, মোটামুটি চূড়ান্ত। কিন্তু এখনই বলা যাবে না। কয়েকজন প্রযোজক তো রাজ্যর জন্মদিনেই ঘোষণা দিতে চেয়েছিলেন। কিন্তু আমি রাজি হইনি এখনো। কারণ, এটি বাবুর প্রথম জন্মদিন। রাজ্যর প্রথম জন্মদিনের আনন্দকে ভাগাভাগি করতে চাচ্ছি না।’

মজার ছলে এই চিত্রনায়িকা বলেন, ‘বাবুর জন্মদিনে ঘোষণা না হলেও পরপরই ঘোষণা হবে। দাঁড়াও, সবার ভাত মারতে আসছি। হা হা হা…।’

এদিকে ছেলের প্রথম জন্মদিনে এখনো পর্যন্ত দেখা যায়নি বাবা শরিফুল রাজকে। জানা গেছে, তিনি এখন ভারতে আছেন। আর রাজ্যের প্রথম জন্মদিনের পুরো আয়োজন একাই সামাল দিয়েছেন পরী।

উল্লেখ্য, মাত্র সাত দিনের পরিচয়ে ২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন রাজ-পরী। এরপর ২০২২ সালের জানুয়ারিতে পারিবারিকভাবে আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা।

তবে সেই পথে বারবার হোঁচট খেয়েছে তাদের সম্পর্ক। রাজের সঙ্গে কখনো বিদ্যা সিনহা মিম, কখনো সুনেরাহ বিনতে কামালকে ঘিরে।

এরপর ২৯ মে রাজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে সুনেরাহ, তানজিন তিশা ও নাজিফা তুষির সঙ্গে বেশ কিছু ব্যক্তিগত মুহূর্তের ছবি-ভিডিও ফাঁস হয়। সেই ঘটনায় দুজনের মধ্যে দূরত্বের দেয়াল আরও পোক্ত হয়।

x

Check Also

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত চালুতে সরকারের জোর তৎপরতা: উপদেষ্টা মাহদী

এমএনএ প্রতিবেদক মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজার দ্রুত পুনরায় চালু করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে ...