Don't Miss
Home / হোম স্লাইডার / সভানেত্রীর পদ থেকে অবসর পেলে খুশি হবেন হাসিনা

সভানেত্রীর পদ থেকে অবসর পেলে খুশি হবেন হাসিনা

এমএনএ রিপোর্ট : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দলের আগামী কাউন্সিলে তাঁকে সভানেত্রীর পদ থেকে অবসর দিলে তিনি খুশি হবেন। তিনি বলেছেন, ‘৩৫ বছর ধরে দলের সভানেত্রীর দায়িত্ব পালন করছি। এখন অবসর দিলে খুশি হব।’

কানাডা ও যুক্তরাষ্ট্র সফর শেষে গত শুক্রবার দেশে ফিরে আজ রবিবার বিকেলে গণভবনে সংবাদ সম্মেলন করেন শেখ হাসিনা। ২২ ও ২৩ অক্টোবর আওয়ামী লীগের কাউন্সিলে দলের নতুন নেতৃত্ব নির্বাচন নিয়ে প্রশ্ন করলে শেখ হাসিনা আরও বলেন, ‘সভাপতির পদে pm-hasina-10না থাকলে খুশি হব। তবে আমি থাকব। দল ছেড়ে তো যাচ্ছি না। নতুন নেতা নির্বাচিত হলে সবচেয়ে বেশি আনন্দিত হব।’

১৯৭৫ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হন। ওই সময় দেশে না থাকায় ভাগ্যক্রমে বেঁচে যান বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর ছোট বোন শেখ রেহানা। এরপর ১৯৮১ সালে দেশে ফিরে আওয়ামী লীগের দায়িত্ব নেন। সেই থেকে টানা ৩৫ বছর দলটির সভানেত্রীর পদে আছেন তিনি।

আজকের সংবাদ সম্মেলনে শেখ হাসিনা বলেন, এবার সফরে একটু বেশি বেশি সময় যুক্তরাষ্ট্রে কাটিয়েছেন তিনি। ৩৫ বছরের মধ্যে এবারই ছুটি নিলেন তিনি। তবে এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ কাজগুলো যুক্তরাষ্ট্রে বসেই করেছেন। সেখানে বসে তিনি ৫১টি ফাইলে স্বাক্ষর করেছেন। সেখানে প্রতিদিন ২ ঘণ্টা করে অফিস করেছেন। তিনি বলেন, এখন ডিজিটাল বাংলাদেশ। বিদেশে বসেও কাজ করা যায়।

ট্যাগ : সভানেত্রীর, পদ, অবসর, পেলে, খুশি, হাসিনা
x

Check Also

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ফাইল অনুমোদন নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য, অনিয়ম প্রমাণে চ্যালেঞ্জ আসিফ মাহমুদের

এমএনএ প্রতিবেদক স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কোনো ফাইলে অনিয়ম হয়ে থাকলে তা সুনির্দিষ্টভাবে প্রকাশ ও প্রমাণ ...