এমএনএ রিপোর্ট : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, ইসলামবিরোধী সরকার হেফাজতের কোরআনে হাফেজদের হত্যার ঘটনা ঢাকতে এখন নানা ষড়যন্ত্র করছে। তারা বিএনপির সঙ্গে মোসাদকে জড়িয়ে সরকার কল্পকাহিনী তৈরি করেছে। আর নিজেরা ইসলামপন্থী সাজার চেষ্টা করছে।
আজ বুধবার ঢাকা রিপোর্টাস ইউনিটি-ডিআরইউতে ‘জাতীয়তাবাদী হেল্প ফোরাম’ আয়োজিত এক অনুষ্ঠানে এ সব কথা বলেন তিনি।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক এমাজউদ্দিন আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম-সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল প্রমুখ।
প্রধানমন্ত্রীর উদ্দেশে রিজভী বলেন, আজকে আপনি আসলাম চৌধুরীকে নিয়ে ইসরায়েল, মোসাদ মোসাদ বলেছেন। তাহলে সেই
দিন কেন আপনি রাশিয়াকে সমর্থন করলেন। ইউনাইটেড আরব-আমিরাতের মতো একটি মুসলিম দেশকে আপনি সমর্থন করেননি, আপনি রাশিয়াকে সমর্থন করেছেন। আপনি প্রধানমন্ত্রী, আপনি মুসলিমবিদ্বেষী। আপনি মুসলিম হলেও মুসলিমবিদ্বেষী।
আন্তর্জাতিক ভাবে সরকার নিজেদের ‘সেকুলার ও ধর্ম নিরপেক্ষ’ দেখানোর চেষ্টা করলেও দেশে মুসলমানরাসহ সব ধর্মের মানুষ নির্যাতিত হচ্ছে বলেও অভিযোগ করেন বিএনপির মুখপাত্র।
তিনি বলেন, আপনি (প্রধানমন্ত্রী) হেফাজতের লোকদের মেরেছেন। যারা কোরআন তেলোয়াত করে তাদের বিরুদ্ধে আপনি ধর্মীয় কোরআন পোড়ানোর অভিযোগ করেছেন। কত মানুষ মেরেছেন তার পরিষংখ্যানও দেন নাই। এই কারণে বাংলাদেশের বৃহত্তর জনগোষ্ঠির কাছে এবং পৃথিবীর মুসলিম দেশ গুলো থেকে বিছিন্ন হয়ে পড়েছেন। মালয়েশিয়া, আরব আমিরাতসহ অনেক দেশ শ্রমিক নেয় না।
রিজভী অভিযোগ করেন, কয়েকজন এমপি আছেন তারা এদেশের কয়েটি মিডিয়ার মালিক। তারা মেন্দী সাফাদী ও আসলাম চৌধুরীর বৈঠক করেছে এটা বারবার প্রচার করছে, বিএনপির বিরুদ্ধে কুৎসা রটাচ্ছে।
গুম-খুন ও নিগ্রহের শিকার পরিবারগুলোকে আর্থিক সহায়তা দেয়ার জন্য গঠিত হয়েছে ‘জাতীয়তাবাদী হেল্প সেল’ সংগঠনটি।
তারা আজলালমনিরহাট পাটগ্রাম পৌর ছাত্রদলের প্রচার সম্পাদক নাসির হোসেন, ফেনী যুবদল নেতা মাহাবুর রহমান রিপন, বিমান বন্দর থানা ছাত্রদলের যুগ্ম- সম্পাদক নিজাম উদ্দিন মুন্না ও দেলোয়ারের পরিবারকে আর্থিক অনুদান দেয়।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

