Don't Miss
Home / হোম স্লাইডার / সানি লিওনের নায়ক হতে চান আমির খান

সানি লিওনের নায়ক হতে চান আমির খান

এমএনএ বিনোদন ডেস্ক : সানি লিওনের নায়ক হতে চান বলিউডের মি: পারফেকশনিস্ট খ্যাত আমির খান। এমন মন্তব্য তিনি তার নিজের ফেসবুক পেজে পোস্ট করেছেন। আমির খানের এমন মন্তব্য নিয়ে বলিউডসহ সারা বিশ্বে আলোচনার ঝড় বইছে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে হয়রানিমূলক প্রশ্নের মুখোমুখি হওয়া সত্ত্বেও সানি লিওনের নম্রতা ও শান্তভাবে উত্তর দেয়ার প্রশংসায় পঞ্চমুখ পুরো বলিউড।

পর্নগ্রাফিক চলচ্চিত্রে সানির অতীত ক্যারিয়ারকে টেনে এনে তাকে হেনস্থা করার চেষ্টায় প্রশ্ন করা হয়েছিল, আমির খানের সঙ্গে তিনি কাজ করতে চাইলেও আমির ও তার স্ত্রী তাতে রাজি হবেন কি না। জবাব এসেছে খোদ ‘পারফেকশনিস্ট’ খানের তরফ থেকেই।

নিজের ফেসবুক পেজে আমির লেখেন, সাক্ষাতকারে সানি অসম্ভব নম্রতা এবং ভদ্রতা বজায় রেখেছেন। প্রশ্নকর্তার সম্পর্কেও তেমনটা বলতে পারলে খুশি হতাম। এবং হ্যাঁ সানি তোমার সঙ্গে কাজ করতে পারলে খুশিই হবো। আর প্রশ্নকর্তা যেমনটা উপস্থাপন করেছেন, তোমার ‘অতীত’ নিয়ে সে ধরনের কোনো সমস্যাই আমার নেই। ভালো থেকো।

Sunny Leon-Aamir Khan

আমিরের সম্মতি পেয়ে আনন্দিত ‘জিসম টু’ তারকা জবাব দেন, আমার মনে হচ্ছে হৃদস্পন্দন বন্ধ হয়ে গেছে এটা দেখে! সহযোগিতার জন্য অনেক ধন্যবাদ। এটা আমার জন্য অনেক বড় একটা ব্যাপার।

টুইটের পরের অংশে তিনি আরো বলেন, আপনি শুধু এটুকু বলেই আমার পুরো বছরটা সার্থক করে দিয়েছেন। আপনি যে আমার কথার উত্তরে লিখেছেন তাতেই আমি খুশি। আপনাকে আন্তরিকভাবে শ্রদ্ধা করি।

নতুন সিনেমা ‘মাস্তিজাদে’র প্রচারণায় সিএনএন-আইবিএন-লাইভকে দেয়া ঐ সাক্ষাৎকারে সানিকে যেসব প্রশ্ন করা হয় সেগুলোকে ‘জঘন্য এবং যৌন বিদ্বেষমূলক’ আখ্যা দেয়া হচ্ছে। সাক্ষাৎকারে সানিকে এমন প্রশ্নও করা হয় যে, আপনার কি মনে হয়, আপনার দেহ আপনাকে কতদূর নিয়ে যাবে?

x

Check Also

আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: মির্জা ফখরুল

এমএনএ প্রতিবেদক বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী (এলজিআরডি) মির্জা ফখরুল ইসলাম ...