Don't Miss
Home / হোম স্লাইডার / সান্ধ্য কোর্স বাতিল চায় ইউজিসি, চালু রাখার সিদ্ধান্ত ঢাবির
বিভাগ পরিবর্তনের জন্য সামাজিক

সান্ধ্য কোর্স বাতিল চায় ইউজিসি, চালু রাখার সিদ্ধান্ত ঢাবির

এমএনএ শিক্ষা ও ভর্তি ডেস্ক : পাবলিক বিশ্ববিদ্যালয়ে সান্ধ্য কোর্স বাতিলের সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। এরই পরিপ্রেক্ষিতে সান্ধ্য কোর্সের বিষয়ে এক সভা ডাকে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে বিশ্ববিদ্যালয় এটি অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে কমিটির প্রধান ও বিশ্ববিদ্যালয়ের প্রো উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সান্ধ্য কোর্স রাখার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  তবে এর পদ্ধতিগত বেশ কিছু পরিবর্তন আসবে। এর মধ্যে রয়েছে ইচ্ছেমতো শিক্ষার্থী ভর্তি না করানো, কোন শিক্ষক কতগুলো কোর্স নেবেন সেটি নির্দিষ্ট করা এবং আয়-ব্যয়ের বিষয়ে সুপষ্ট নির্দেশনা।তিনি বলেন, এ সংক্রান্ত একটি নীতিমালা তৈরির কাজ চলছে। এটি হয়ে গেলে তা চূড়ান্ত আকারে প্রকাশ করা হবে।

ঢাবিতে সান্ধ্য কোর্স নিয়ে নানা মহলে ব্যাপক সমালোচনা হয়। বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নিতে প্রায় দুই বছর আগে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যকে (শিক্ষা) প্রধান করে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়।  সম্প্রতি ওই কমিটির একটি সভায় ঢাবিতে সান্ধ্য কোর্স চালু রাখার এ সিদ্ধান্ত নিয়েছে।

২০০২ সাল থেকে ঢাবিতে সান্ধ্য কোর্স চালু করা হয়। সর্ব প্রথম ব্যবসায় শিক্ষা অনুষদ এই কোর্স চালু করে। সান্ধ্য কোর্স থেকে বাড়তি আয়ের সুযোগ থাকায় দ্রুত অন্য ইনস্টিটিউটগুলোর কাছে এটি জনপ্রিয় হয়ে ওঠে। ২০ বছরের ব্যবধানে ৩৫টি বিভাগ ও ইনস্টিটিউটে ৬৯টি সান্ধ্য কোর্স চালু করা হয়। যেগুলো বর্তমানে চলমান রয়েছে। এবং নিয়মিত শিক্ষার্থীরা বরাবরই এর বিরোধিতা করে আসছে।

x

Check Also

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ফাইল অনুমোদন নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য, অনিয়ম প্রমাণে চ্যালেঞ্জ আসিফ মাহমুদের

এমএনএ প্রতিবেদক স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কোনো ফাইলে অনিয়ম হয়ে থাকলে তা সুনির্দিষ্টভাবে প্রকাশ ও প্রমাণ ...