Don't Miss
Home / সাহিত্যপাড়া / সাফল্যের হাওয়ায় উড়ছেন তমা মির্জা
তমা মির্জা

সাফল্যের হাওয়ায় উড়ছেন তমা মির্জা

এমএনএ বিনোদন ডেস্কঃ নায়িকা তমা মির্জা। বড় পর্দায় দীর্ঘ সময়ের ক্যারিয়ার তার। ‘ইভটিজিং’, ‘নদীজন’, ‘গহিনের গান’, ‘এক মন এক প্রাণ’, ‘মানিক রতন দুই ভাই’ চলচ্চিত্রে অভিনয় সক্ষমতার পরিচয় দিয়েছেন। তবে বর্তমানে তার ক্যারিয়ারে নতুন মোড় নিয়েছে।

ওয়েব মাধ্যমে এসে তমা রীতিমতো সবাইকে চমকে দিয়েছেন। ‘দ্য ডার্ক সাইড অব ঢাকা’, ‘খাঁচার ভেতর অচিন পাখি, ‘৭ নম্বর ফ্লোর’ পর পর এই ওয়েব ফিল্মগুলোতে উজ্জ্বলতা ছড়িয়েছেন তিনি। দুর্দান্ত অভিনয়ে দর্শকদের মনে ঠাঁই করে নিয়েছেন।

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এ নায়িকা ক্যারিয়ারের অন্যতম সুসময়টা যে পার করছেন তা আর বলার অপেক্ষা রাখে না। এই সফলতায় যেন উড়ছেন তমা। এখনো অনেকটা পথ বাকি উল্লেখ করে তমা বলেন, অভিনয়ের ক্ষুধা আমার শুরু থেকেই ছিল।

কিন্তু হয়তো সবসময় সেই ক্ষুধা মেটানোর সুযোগ হতো না। আসলে নিজেকে তুলে ধরার জন্য তো একটা মাধ্যমের প্রয়োজন হয়। অনেকের সহযোগিতা লাগে। ভালো প্ল্যাটফরম পেয়েছি বলেই নিজেকে প্রমাণ করতে পেরেছি। এক্ষেত্রে আমার বন্ধু নির্মাতা রায়হান রাফির নামটা না বললেই নয়। আমার বর্তমান সাফল্যের পেছনে ওর অবদান অনেক। আমি ওর প্রতি আজীবন কৃতজ্ঞ থাকবো। তমার কাছে প্রতিনিয়ত নতুন কাজের প্রস্তাব আসছে।

তবে এখন তিনি খুব বুঝেশুনেই যে কোনো কাজে হাত দেবেন বলেও জানালেন। তিনি বলেন, আমার প্রতি সবার যে আস্থা তৈরি হয়েছে সেটা ধরে রাখতে হবে। দর্শকদের ভালো লাগবে এমন কাজেই আগামীতে নিজেকে যুক্ত রাখবো ইনশাআল্লাহ।

এদিকে, সম্প্রতি জন্মদিন পার করলেন তমা। পবিবার, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, সহকর্মী, ভক্তদের ভালোবাসায় সিক্ত হয়েছেন। এই বিশেষ দিনের কিছু মুহূর্ত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশ করেছেন।

x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...