Don't Miss
Home / খেলাধূলা / সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়নশিপে ভারতের বিপক্ষে শিরোপা জয়ে বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়নশিপে ভারতের বিপক্ষে শিরোপা জয়ে বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

এমএনএ প্রতিবেদক

প্রধানমন্ত্রী তারেক রহমান সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়নশিপে ভারতের বিপক্ষে জয়ের মাধ্যমে শিরোপা অর্জন করায় বাংলাদেশ দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, দেশপ্রেম ও দলগত চেতনায় উদ্বুদ্ধ তরুণ খেলোয়াড়রা আবারও প্রমাণ করেছে—ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকলে দেশের সাফল্য দেশ-বিদেশে অব্যাহত রাখা সম্ভব।

শুক্রবার (৩ এপ্রিল) মালদ্বীপের মালেতে অনুষ্ঠিত ফাইনালে নির্ধারিত সময়ের পর টাইব্রেকারে ৪-৩ গোলে ভারতকে পরাজিত করে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল।

প্রধানমন্ত্রী বলেন, সরকার ক্রীড়াকে একটি পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করছে। তরুণদের এই সাফল্য দেশের ক্রীড়াপ্রেমী মানুষের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি দলের সকল খেলোয়াড়, কোচ এবং কর্মকর্তাদের প্রতি অভিনন্দন ও শুভকামনা জানান। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি এ তথ্য নিশ্চিত করেছেন।

x

Check Also

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল

এমএনএ প্রতিবেদক উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে ...