Don't Miss
Home / হোম স্লাইডার / সাবেক মন্ত্রিপরিষদ সচিব সা’দত হুসাইন আর নেই

সাবেক মন্ত্রিপরিষদ সচিব সা’দত হুসাইন আর নেই

এমএনএ রিপোর্ট : সাবেক মন্ত্রিপরিষদ সচিব ও বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সাবেক চেয়ারম্যান ড. সা’দত হুসাইন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ বুধবার রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।

সা’দত হুসাইনের ছেলে শাহজেব গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত সোমবার তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভেন্টিলেটার সাপোর্টে তাকে রাখা হয়েছিল।

তিনি গুরুতর অসুস্থ অবস্থায় গত ১০ দিন রাজধানীর ইউনাইটেড হাসপাতালের চিকিৎসাধীন ছিলেন। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছিল তাকে।

পারিবারিক সূত্র জানায়, জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন সা’দত হুসাইন। তার রক্তে ব্যাকটেরিয়া সংক্রমণ হয়েছিল। তার করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছিল। গত ১৩ এপ্রিল থেকে তিনি অচেতন অবস্থায় ছিলেন।

১০ দিন আগে বাসায় হঠাৎ অসুস্থ বোধ করলে ৭৩ বছর বয়সী সা’দত হুসাইনকে রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসতাপালে ভর্তি করা হয়। পরে চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করান। তিনি আগে থেকেই কিডনি, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসে ভুগছিলেন বলে চিকিৎসকরা জানান।

সা’দত হুসাইনের বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।তার ছেলে শাহজেদ সা’দত জানান, ড. সা’দত হুসাইন ইউনাইটেড হাসপাতালে আইসিইউতে ছিলেন। কিডনি জটিলতা, ব্যাকটেরিয়াল মেনিনজাইটিসে আক্রান্ত ছিলেন।

করোনা ভাইরাস সঙ্কটের এই সময়ে আগামীকাল বৃহস্পতিবার ঢাকার নিকুঞ্জে লাশ দাফনের প্রস্তুতি নিয়েছে তার পরিবার। শাহজেদ বলেন, ‘এখন আমি, দুই বোন, মা-খালা পারিবারিকভাবে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেব।

মুক্তিযোদ্ধা সা’দত হুসাইন ২০০২-০৫ সালে সরকারের মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্বে ছিলেন। ২০০৭ থেকে ২০১১ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। সা’দত হুসাইন ১৯৪৬ সালের ২৪ নভেম্বর নোয়াখালীতে জন্মগ্রহণ করেন। তিনি পড়াশোনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে। ১৯৮৭ সালে যুক্তরাষ্ট্রের বোস্টন ইউনিভার্সিটি থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি নেন।

১৯৭০ সালে সিভিল সার্ভিস অব পাকিস্তানে (সিএসপি) যোগ দেন সা’দত। মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি ভারতে গিয়ে প্রবাসী সরকারে যেভাবে দায়িত্ব পালন করেছেন, তা তিনি লিখে গেছেন ‘মুক্তিযুদ্ধের দিন-দিনান্ত’ বইয়ে। ২০০৫ সালে সরকারি চাকরি থেকে অবসরে যাওয়ার আগে তিনি শিক্ষাসচিব, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানসহ নানা দায়িত্ব পালন করেন।

x

Check Also

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ফাইল অনুমোদন নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য, অনিয়ম প্রমাণে চ্যালেঞ্জ আসিফ মাহমুদের

এমএনএ প্রতিবেদক স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কোনো ফাইলে অনিয়ম হয়ে থাকলে তা সুনির্দিষ্টভাবে প্রকাশ ও প্রমাণ ...