Don't Miss
Home / আন্তর্জাতিক / সামরিক শক্তি বাড়াতে কিমের নির্দেশ
কিম

সামরিক শক্তি বাড়াতে কিমের নির্দেশ

এমএনএ আন্তর্জাতিক ডেস্কঃ উত্তর কোরিয়ার সেন্ট্রাল মিলিটারি কমিশনের সঙ্গে বৈঠকে সামরিক শক্তি বাড়ানোর জন্য কর্মকর্তাদেরকে নির্দেশ দিয়েছেন দেশটির নেতা কিম জং উন। শনিবার (১২ জুন) কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ এ তথ্য জানিয়েছে।

তিনি বলেন, কোরিয়ার সামগ্রিক শক্তি বাড়াতে হবে। এছাড়া, কোরীয় উপদ্বীপের পরিস্থিতি দ্রুত পরিবর্তন হওয়ায় সামরিক বাহিনীকে উচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দেন কিম। তবে এ জন্য সামরিক বাহিনীকে কী ধরনের তৎপরতা চালাতে হবে সে সম্পর্কে বিস্তারিত কিছু বলেনি কেসিএনএ।

উত্তর কোরিয়ার সামগ্রিক জাতীয় প্রতিরক্ষা বিষয়ক নতুন অবস্থা তৈরির মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কিম জং উন আলোচনা করেন। এছাড়া, দেশটির অর্থনীতি দৃঢ়ভিডিও অস্থিতিশীল করার বিষয়ে কিম জং উন একটি পরিকল্পনা প্রকাশ করেন।

x

Check Also

আবারও ছড়িয়ে পড়ছে হাম, ২৩.২% শিশু দুই ডোজ নেওয়ার পরও আক্রান্ত

দেশে উদ্বেগজনক হারে বাড়ছে হামে আক্রান্ত শিশুর সংখ্যা। পরিস্থিতি সামাল দিতে সরকারকে একাধিক জরুরি পদক্ষেপ ...