সারাবিশ্বে করোনায় আক্রান্ত ২০ লাখ পেরিয়ে, মৃত্যু ১ লাখ ২৮ হাজার
Posted by: News Desk
April 15, 2020
এমএনএ ইন্টারন্যাশনাল ডেস্ক : করোনা ভাইরাসে (কোভিড-১৯) সারাবিশ্বেই মৃত্যু ও আক্রান্তের সংখ্যা বাড়ছে। বৈশ্বিক এই মহামারিতে প্রাণহানি ও অসুস্থদের পরিসংখ্যান রাখা আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ডওমিটারের তথ্যানুযায়ী, বাংলাদেশ সময় বুধবার সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত বিশ্বের প্রায় ২১০টি দেশ ও অঞ্চলে করোনায় আক্রান্ত হয়েছেন ২০ লাখ ১৮ হাজার ১৭৪ জন মানুষ।
আক্রান্তদের মধ্যে মৃত্যু হয়েছে ১ লাখ ২৮ হাজার ১১ জনের (২১ শতাংশ) এবং সুস্থ হয়েছেন ৪ লাখ ৯২ হাজার ১৯ জন (৭৯ শতাংশ)।
জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় জানিয়েছে, এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা যুক্তরাষ্ট্রে। সেখানে মোট ৬ লাখ ১৪ হাজার ২৪৬ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যুবরণ করেছেন ২৬ হাজার ৬৪ জন।
এরপর দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্ত হয়েছেন স্পেনের মানুষ। সেখানে মোট ১ লাখ ৭৬ হাজার ৬৩৩ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যুবরণ করেছেন ১৮ হাজার ৫৭৯ জন।
এই ভাইরাসে তৃতীয় সর্বোচ্চ আক্রান্তের স্থানে রয়েছে ইতালির নাম। সেখানে মোট ১ লাখ ৬২ হাজার ৪৮৮ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যুবরণ করেছেন ২১ হাজার ৬৭ জন।
এই ভাইরাসে চতুর্থ সর্বোচ্চ আক্রান্তের স্থানে রয়েছে ফ্রান্সের নাম। সেখানে মোট ১ লাখ ৪৩ হাজার ৩০৩ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যুবরণ করেছেন ১৫ হাজার ৭২৯ জন।
এই ভাইরাসে পঞ্চম সর্বোচ্চ আক্রান্তের স্থানে রয়েছে জার্মানির নাম। সেখানে মোট ১ লাখ ৩২ হাজার ২১০ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যুবরণ করেছেন ৩ হাজার ৪৯৫ জন।
এই ভাইরাসে ষষ্ঠ সর্বোচ্চ আক্রান্তের স্থানে রয়েছে যুক্তরাজ্যের নাম। সেখানে মোট ৯৩ হাজার ৮৭৩ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যুবরণ করেছেন ১২ হাজার ১০৭ জন।
এই ভাইরাসের উৎপত্তিস্থল চীন রয়েছে আক্রান্তের সপ্তম সর্বোচ্চ স্থানে। সেখানে মোট ৮২ হাজার ২৯৫ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যুবরণ করেছেন ৩ হাজার ৩৪২ জন।
গত ১১ মার্চ করোনা ভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
এদিকে এই করোনা থাবা বসিয়েছে বাংলাদেশেও। প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সারা দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ২১৯ জন।
এ নিয়ে করোনায় মোট মারা গেলেন ৫০ জন। আর আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১২৩১ জনে।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন ৪৯ জন ।
আজ বুধবার দুপুরে অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এসব তথ্য জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, গত ২৪ ঘণ্টায় ১৭৮০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ২১৯ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। আর মারা গেছেন ৪ জন।
২০ লাখ আক্রান্ত সারাবিশ্বে ১ লাখ করোনায় পেরিয়ে ২৮ হাজার মৃত্যু 2020-04-15