Don't Miss
Home / বিজ্ঞান ও প্রযুক্তি / সার্ভার সমস্যায় বিঘ্নিত জিমেইলসহ গুগলের সকল সেবা
জিমেইল

সার্ভার সমস্যায় বিঘ্নিত জিমেইলসহ গুগলের সকল সেবা

এমএনএ বিজ্ঞান ও প্রযুক্তি রিপোর্টঃ সেবাদানে বড় ধরনের বিঘ্নের মধ্যে পড়েছে সার্চ জায়ান্ট গুগল। বিশেষ করে জিমেইল, ড্রাইভ, ডকস, গ্রুপস, চ্যাট, ভয়েসসহ বিভিন্ন সার্ভিসে সমস্যা দেখা দিয়েছে।

অনেকেই মেইল পাঠাতে পারছেন না এবং মেইলের সঙ্গে ফাইল অ্যাটাচ করা সম্ভব হচ্ছে না বলেও অভিযোগ করেছেন। বৃহস্পতিবার সকাল থেকেই এ সমস্যা দেখা দিয়েছে। বিষয়টি জি স্যুট স্ট্যাটাস ড্যাশবোর্ডে নিশ্চিত করেছে গুগল। খবর এনডিটিভি ও টেকক্রাঞ্চের।

জনপ্রিয় ট্র্যাকার সেবা ডাউনডিটেকটর জানিয়েছে, বৃহস্পতিবার সকাল থেকে ব্যবহারকারীরা জিমেইলে বিভ্রাট নিয়ে অভিযোগ জানাতে শুরু করেন। ভারত, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জাপান, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশের লাখ লাখ ব্যবহারকারী জানিয়েছেন, তারা জিমেইলে ঢুকতে পারছেন না। অনেকে মেইল পাঠাতেও পারছেন না।

ডাউনডিটেকটরের তথ্য অনুযায়ী, সমস্যার সূত্রপাত গুগল সার্ভারের বিভ্রাট থেকে। প্রায় ৬২ শতাংশ অভিযোগকারীই বলেছেন, তারা জিমেইলে মেইল পাঠাতে পারছেন না।

করোনাভাইরাস মহামারির এই সময়ে পুরো বিশ্বে অনেক মানুষকে বাসা থেকে কাজ করতে হচ্ছে। ফলে জিমেইলের এই বিভ্রাট তাদের ভোগাচ্ছেও বেশি। বিশ্বের অন্তত ২০০ কোটি মানুষ জিমেইল ব্যবহার করে।

গুগল বিষয়টি নিশ্চিত করে বলেছে, জিমেইলের সঙ্গে জড়িত সমস্যা খতিয়ে দেখছি আমরা। সন্ধ্যা নাগাদ সমস্যার সমাধান হয়ে যাবে।

x

Check Also

নেতাজীর সম্পদ রহস্য: ইতিহাসের অন্ধকার অধ্যায়ে দলিলের আলো

মহসীনুল করিম ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে নেতাজী সুভাষচন্দ্র বসু এমন এক নাম, যাঁকে ঘিরে ইতিহাস, ...