Don't Miss
Home / আজকের সংবাদ / সালমান-ক্যাটরিনা আবারও কাছাকাছি

সালমান-ক্যাটরিনা আবারও কাছাকাছি

এমএনএ বিনোদন ডেস্ক : অনেকদিনের দূরত্বের পর আবার কাছাকাছি এলেন সালমান খান ও ক্যাটরিনা কাইফ। বলিউডের এ দুই তারকাকে একসঙ্গে দেখা গেলো ‘বিগ বস’-এর নবম আসরের চূড়ান্ত আয়োজনে। অনুষ্ঠানে ‘এক থা টাইগার’ ছবিতে নিজের সহশিল্পী ক্যাটের প্রশংসায় পঞ্চমুখ হন সল্লু।

Salman-Katrina 3jpg

সালমান ও ক্যাটরিনার পুনর্মিলনী দেখতে ভক্তরা উন্মুখ ছিলেন। তারা কেউই বিব্রত হননি। বরং দু’জনকে বেশ স্বাচ্ছন্দ্যময় দেখা গেছে পাশাপাশি। ‘বিগ বস নাইন’-এর গ্র্যান্ড ফিনালের মঞ্চে স্বাগত জানানোর সময় ক্যাটরিনাকে প্রশংসার বন্যায় ভাসিয়েছেন সালমান। অবশ্য তার প্রতি ২৮ বছর বয়সী এই অভিনেত্রীর আস্থা লক্ষণীয় শুরু থেকেই।

এবারের ‘বিগ বস’ জিতেছেন মডেল প্রিন্স নারুলা। তার আগে অনুষ্ঠানের প্রতিযোগীদের জায়গায় নিজেকে দেখলে নার্ভাস হয়ে পড়তেন বলে জানান ক্যাটরিনা। কেঁদেও নাকি দিতেন! তখন সালমান বলেন, ‘মিথ্যে বলো না! আমার দেখা শক্তিশালী নারীদের মধ্যে তুমিও আছো।’

Salman-Katrina 5jpg

যোগ করে ৫০ বছর বয়সী এই অভিনেতা বলেন, ‘বলিউডে তুমি প্রথম পা রেখেছিলেন ১৬ বছর বয়সে। দ্রুতই এগিয়ে গেছো তুমি। সবই তোমার পরিশ্রমের ফসল। বিধাতা যদি প্রতিভাবান ও পরিশ্রমীর মধ্যে আমাকে বেছে নিতে বলে, তাহলে আমি পরিশ্রমীকেই বেছে নেবো।’ ক্যাটরিনা তখন বলেন, ‘আমারও প্রতিভা আছে, হয়তো কম।’

ক্যাটের নাচের প্রশংসাও করেছেন সালমান। এ প্রসঙ্গে ‘ফিতুর’ ছবির ‘পশমিনা’ গানের উদাহরণ টেনেছেন তিনি। তার কথায়, ‘কেউ পরিশ্রম করতে থাকলে প্রতিভারও বিচ্ছুরণ হতে থাকে। গোটা ভারত তোমাতে মজে আছে, এমনকি আমিও! তুমি অবশ্যই প্রতিভাবান।’

Salman-Katrina 2

‘ফিতুর’ ছবির প্রচারণা করতেই মূলত ‘বিগ বস নাইন’-এ অংশ নিলেন ক্যাটরিনা। সঙ্গে ছিলেন তার সহশিল্পী আদিত্য রয় কাপুর, টাবু ও পরিচালক অভিষেক কাপুর। ছবিটি মুক্তি পাবে আগামী ১২ ফেব্রুয়ারি।

এদিকে মুম্বাইয়ের লিংকিং রোডে গুলদেব সাগর অ্যাপার্টমেন্টসে ফিরেছেন ক্যাটরিনা। রণবীর কাপুরের সঙ্গে দেড় বছর একই ছাদের নিচে কাটিয়েছেন তিনি। তারা থাকতেন সিলভার স্যান্ডস অ্যাপার্টমেন্টসে।

Salman-Katrina

বলিউড অভিনেতা রণবীর কাপুরের সঙ্গে সম্পর্কের পাট চুকে যাওয়ার পর সালমানের সঙ্গে ক্যাটরিনার মেলামেশা দিনে দিনে বাড়ছে। ফলে রোমানিয়ান সুন্দরী লুলিয়া ভানটুর হয়ে যাচ্ছেন আবছা!

x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...