Don't Miss
Home / আজকের সংবাদ / সাড়ে পাঁচ কোটি ডোজ ভ্যাকসিন বাংলাদেশে আসছে জুনের মধ্যে

সাড়ে পাঁচ কোটি ডোজ ভ্যাকসিন বাংলাদেশে আসছে জুনের মধ্যে

এমএনএ সংবাদ ডেস্ক :  আগামী জুন মাসের মধ্যে ভারতের সেরাম ইন্সটিটিউট এবং কোভ্যাক্স থেকে পাওয়া ভ্যাকসিনের সাড়ে ৫ কোটি ডোজ বাংলাদেশে আসছে।

রোববার ওষুধ প্রশাসন অধিদপ্তরে ওষুধ এবং টিকার জন্য স্থাপিত গবেষণাগার পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

মন্ত্রী বলেন, সেরাম ইনস্টিটিউটটের সঙ্গে তিন কোটি ভ্যাকসিনের চুক্তি হয়েছে। প্রতিমাসে ৫০ লাখ করে আসলে সেটা দিয়ে ২৫ লাখ মানুষকে ভ্যাকসিন দেওয়া হবে। এছাড়া কোভ্যাক্সের আওতায় বিশ্বস্বাস্থ্য সংস্থার কাছ থেকে আরও আড়াই কোটি ভ্যাকসিন পাওয়া যাবে। মোট মিলিয়ে প্রায় সাড়ে পাঁচ কোটি ভ্যাকসিন বাংলাদেশ জুনের ভেতরে পেয়ে যাচ্ছে।

x

Check Also

জামায়াত ফেরেশতাদের দল নয় : ডা. শফিকুর রহমান

এমএনএ নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান ...