Don't Miss
Home / হোম স্লাইডার / সায়মা ওয়াজেদ পুতুল ক্লাইমেট ভালনারেবল ফোরামের শুভেচ্ছা দূত হলেন
সায়মা ওয়াজেদ

সায়মা ওয়াজেদ পুতুল ক্লাইমেট ভালনারেবল ফোরামের শুভেচ্ছা দূত হলেন

এমএনএ বিশেষ রিপোর্টঃ ক্লাইমেট ভালনারেবল ফোরাম শুভেচ্ছা দূত হিসেবে মনোনয়ন দিয়েছে অটিজম বিষয়ক জাতীয় পরামর্শক কমিটির চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদকে।

ওই ফোরাম সায়মা ওয়াজেদ ছাড়া আরও তিনজনকে শুভেচ্ছা দূত হিসেবে মনোনয়ন দিয়েছে। তারা হচ্ছেন মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মাদ নাশিদ, ফিলিপাইনের ডেপুটি স্পিকার লোরেন লাগার্দা ও ডিআর কঙ্গো’র জলবায়ু পরিবর্তন বিশেষজ্ঞ টুসি মোপানো-মোপানো। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সম্প্রতি জলবায়ু পরিবর্তনের কারণে ঝুঁকিতে থাকা ৪৮টি দেশের প্ল্যাটফর্ম ক্লাইমেট ভালনারেবল ফোরামের প্রেসিডেন্ট পদ পায় বাংলাদেশ। আগামী তিন বছর বাংলাদেশ এই দায়িত্ব পালন করবে এবং জলবায়ু পরিবর্তনের কারণে যেসব দেশ সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন তাদের বিষয়ে কথা বলবে।
সিভিএফ’র এসব কার্যক্রমে ভূমিকা রাখার জন্য চার দূতকে প্রধানমন্ত্রী শেষ হাসিনার পক্ষ থেকে আমন্ত্রণ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

প্রধানমন্ত্রীর কন্যা সায়মা ওয়াজেদ হোসেন পুতুল অটিজম বিশেষজ্ঞ হিসেবে সুপরিচিত। তিনি সারাবিশ্বে অটিস্টিক শিশুদের নিয়ে কাজ করেন। এমনকি তিনি বাংলাদেশের অটিজম বিষয়ক জাতীয় কমিটির চেয়ারপার্সন হিসেবে দায়িত্ব পালন করছেন।

উল্লেখ্য, চলতি বছর থেকে সিভিএফ’র চেয়ার হিসেবে দায়িত্ব পালন করছে বাংলাদেশ।

x

Check Also

আরও ১০ জেলায় রেল সেবা সম্প্রসারণের উদ্যোগ: রেলমন্ত্রী

এমএনএ প্রতিবেদক দেশের আরও ১০টি জেলা রেল যোগাযোগের আওতায় আনার উদ্যোগ নিয়েছে সরকার। এ তথ্য ...