সিঙ্গাপুরের প্রথম নারী প্রেসিডেন্ট হালিমা ইয়াকুব
Posted by: News Desk
September 12, 2017
এমএনএ ইন্টারন্যাশণাল ডেস্ক : সিঙ্গাপুরের পার্লামেন্টের সাবেক স্পিকার হালিমা ইয়াকুব দেশটির প্রথম নারী প্রেসিডেন্ট হতে যাচ্ছেন। শুধু প্রথম নারী প্রেসিডেন্ট নন গত ৪৭ বছরের বেশি সময় পর তিনিই মালয় সম্প্রদায় থেকেও প্রথমবারের মতো দেশের শীর্ষ পদে অধিষ্ঠিত হতে যাচ্ছেন। খবর স্ট্রেইটস টাইমসের।
ইলেকশন ডিপার্টমেন্ট (ইএলডি) গতকাল সোমবার জানিয়েছে, রাষ্ট্রপতি পদে যেসব প্রার্থী অংশ নিয়েছিলেন তাদের মধ্যে সাবেক সংসদ সদস্য হালিমাহ ইয়াকুবই একমাত্র মনোনীত হয়েছেন।
২৩ সেপ্টেম্বর প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা। তবে নির্বাচনে আর কোনো যোগ্য প্রার্থী নেই বলে হালিমা ইয়াকুবের (৬২) প্রেসিডেন্ট হওয়াটা এখন শুধু সময়ের ব্যাপার।
নির্বাচনী প্রতিযোগিতায় একমাত্র হালিমাকেই যোগ্য বলে মনে করেছে প্রেসিডেন্সিয়াল ইলেকশনস কমিটি। তিনি তিন বছরের বেশি সময় দেশটির পার্লামেন্টের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেছেন।
প্রেসিডেন্ট হচ্ছেন সিঙ্গাপুরের প্রথম নারী হালিমা ইয়াকুব 2017-09-12