Don't Miss
Home / সাহিত্যপাড়া / সিঙ্গেলদের জন্য প্রস্তুত নুসরাত ফারিয়া
নুসরাত ফারিয়া

সিঙ্গেলদের জন্য প্রস্তুত নুসরাত ফারিয়া

এমএনএ বিনোদন ডেস্কঃ জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার অভিনীত দেশের প্রথম ওয়াইল্ড লাইফ অ্যাকশন থ্রিলার সিনেমা ‘অপারেশন সুন্দরবন’ মক্তি পেতে যাচ্ছে শুক্রবার। এরই মধ্যে সিনেমাটির প্রচার শুরু করেছেন কলাকুশলীরা।

সম্প্রতি রাজধানীর আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশে (এআইইউবি) প্রচারণা চালায় ‘অপারেশন সুন্দরবন’ টিম। এসময় এক শিক্ষার্থীর প্রশ্নের উত্তরে নুসরাত ফারিয়া বলেন, এআইইউবি’র সিঙ্গেলদের জন্য তিনি আছেন। তখন ঐ শিক্ষার্থী পাল্টা জবাবে বলেন, আমিতো সিঙ্গেল। বাট আপনি বলছেন গার্লফ্রেন্ড নিয়ে যাইতে। আমার তো গার্লফ্রেন্ড নাই।

এ সময় নুসরাত ফারিয়া হাসি মুখে বলেন, আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি, তুমি আমার সঙ্গে যাবে শুক্রবার। বিকেল ৩টায় আমরা একসঙ্গে মুভি দেখছি, ওকে? আর এই শুক্রবার চলে গেলে, পরের শুক্রবার যে আছে, যারা যারা সিঙ্গেল আছো, আমি তোমাদের জন্য প্রস্তুত আছি সব সময়।

প্রসঙ্গত, ‘অপারেশন সুন্দরবন’-এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রিয়াজ, সিয়াম, নুসরাত ফারিয়া, রোশান, মনোজ প্রামাণিক প্রমুখ।

x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...