Don't Miss
Home / সাহিত্যপাড়া / সিঙ্গেল জীবনটাকে বেশ উপভোগ করছেন ডিজে সনিকা
ডিজে সনিকা

সিঙ্গেল জীবনটাকে বেশ উপভোগ করছেন ডিজে সনিকা

এমএনএ বিনোদন ডেস্কঃ ডিজে সনিকা নামেই পরিচিত মারজিয়া কবির সনিকা। তিনি দেশের সবচেয়ে আলোচিত ও জনপ্রিয় নারী ডিজে। বিভিন্ন উৎসব ও কনসার্টে নিয়মিত ডিজে পরিবেশন করে পেয়েছেন দারুণ পরিচিতি। যদিও এই করোনা মহামারিতে ডিজে শো তেমন একটা আয়োজন হচ্ছে না।

এদিকে ডিজেগিরির পাশাপাশি গানও করেন সনিকা। মাঝেমধ্যেই নিজের নতুন গান প্রকাশ করেন। তারই ধারাবাহিকতায় শিগগিরই প্রকাশ পেতে যাচ্ছে তার নতুন গান।

চ্যানেল আই থেকে তার নতুন গান প্রকাশ পেতে যাচ্ছে। সনিকা বর্তমানে একজন সিঙ্গেল মাদার। তার একটি কন্যা সন্তান রয়েছে। তবে সিঙ্গেল জীবনটা বেশ ভালোই নাকি উপভোগ করছেন তিনি। সম্প্রতি এক ফেসবুক পোস্টে তেমনটাই জানিয়েছেন তিনি। ডিজে সনিকা লিখেন, কিছু সময় আমি সিঙ্গেল জীবনকে ঘৃণা করি। মাঝেমধ্যে মনে হয় একজন প্রেমিক দরকার!

কিন্তু তারপর আমি আমার অতীতের কষ্টের দিনগুলোর কথা ভাবি। আমি আবার আঘাত পেতে চাই না। অনেক হয়েছে, সিঙ্গেলই ভালো। এভাবেই ভালো আছি। তারপরও হয়তো কোনোদিন আল্লাহ্‌ আমার জন্য সঠিক একজন মানুষ পাঠাবেন। আল্লাহ্‌ আমাকে অতীতের খারাপ দিনগুলো ভুলিয়ে দেবেন। আল্লাহ্‌ আমার হৃদয়কে আবার ভালোবাসার জন্য তৈরি করে দেবেন। হয়তো!

x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...