Don't Miss
Home / হোম স্লাইডার / সিনহা সিকিউরিটিজকে ১০ লাখ টাকা জরিমানা

সিনহা সিকিউরিটিজকে ১০ লাখ টাকা জরিমানা

এমএনএ অর্থনীতি রিপোর্ট : সিকিউরিটিজ আইন লঙ্ঘন করে গ্রাহকের হিসাবে জালিয়াতি ও নানা অনিয়মের দায়ে সিনহা সিকিউরিটিজ লিমিটেডকে ১০ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

Sinha Securitiesআজ  মঙ্গলবার বিএসইসির ৫৮১তম কমিশন সভায় সিনহা সিকিউরিটিজ হাউজকে এ জরিমানা করা হয়।

জানা গেছে, পরিচালকদের মার্জিন ঋণ দেয়ার মাধ্যমে এসইসি/সিএমআরআরসিডি/২০০১-৪৩/৫১ তাং ২২/০৭/২০১০ লংঘন করেছে প্রতিষ্ঠানটি। সমন্বিত গ্রাহক হিসাবে তহবিলের ঘাটতি থাকার মাধ্যমে ১৯৮৭ সালের সিকিউরিটিজ আইনের ৮ এর (১) ও (২) এবং সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (স্টক ডিলার, স্টক ব্রোকার ও অনুমোদিত প্রতিনিধি) বিধিমালা, ২০০০ এর বিধি-১১ এবং দ্বিতীয় তফসিলের আচরণবিধি ১ এবং ৬ এর লংঘন।

এছাড়াও গ্রাহকের সঙ্গে লেনদেনের বিপরীতে ৫ লাখ টাকার অধিক নগদ জমা সুবিধা দেয়ার মাধ্যমে ১৯৮৭ সালের সিকিউরিটিজ আইনের ৮ এর (১) ও (সিসি) (আই) এর প্রোসিসো লংঘন। আর এসব আইন লঙ্ঘনের কারণে সিনহা সিকিউরিটিজকে ১০ লাখ টাকা জরিমানা কমেছে কমিশন।

Save

Save

x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...